রেড জঙ্গল ফাউল। পাহাড়ি লাল বনমোরগ। বা বুনো লাল মোরগ শব্দটা হর হামেশা ব্যবহার করেন লেখকেরা।
আসলেই কি এই মোরগ লাল রঙের হয় ?
আমাদের দেশে পাহাড়ি এলাকাতে এই মোরগ প্রচুর পাওয়া যায়। শুনেছি। দেখা হয়নি। আরও অনেক বিচিত্র প্রাণীর মত লাল মোরগ প্রথমে দেখেছিলাম মারিয়ানা আইল্যান্ডে।
বাড়ির রান্নাঘরের পিছনেই জঙ্গল। বাসী ভাত ছড়িয়ে রাখলেই দুপুরের পর ওরা নেমে আসতো। দেখে অবাক হতাম। পালকে লালের অংশ বেশি। একদম চকচক করছে। মাত্র রঙ করে যেন ওদের ছেড়ে দেয়া হয়েছে জঙ্গলের ভেতরে।
এরাও নাকি স্প্যানিশদের আমলে জাহাজ ডুবির পর এসেছে। যদিও আদিবাসীদের মতে স্প্যানিশদের আসার আরও আগে দ্বীপে যখন ওরা একা থাকত তখন থেকেই আছে এই ঘন লাল মোরগগুলো।
কে জানে !

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন