সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নক্ষত্রের নাবিকেরা ৪

  আট   বিশ্ব ভরা প্রাণ     প্রথমেই    স্বাভাবিক ভাবে যে প্রশ্নটা আসে ,    সসারগুলো   যদি    সত্যিই   ভিন গ্রহের বাসিন্দাদের যান হয় তবে ওরা আসে কোত্থেকে ?   সত্যিই কি    মহাবিশ্বের আরও কোথাও কোন    বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব    থাকা সম্ভব   ? কত    বড় আমাদের এই মহাবিশ্ব ? কোথায় শুরু আর কোথায় শেষ ? মহাবিশ্ব কত বড় সেটা মাপার জন্য দূরত্ব মাপার           সাধারণ কোন একক বা উপাদান ব্যবহার করা সম্ভব না । এক কথায় অসম্ভব । সেইজন্যই মহাশূন্যের দূরত্ব মাপার জন্য আমরা ভিন্ন একটা পদ্ধতি ব্যবহার করি ।   সেটার নাম আলোকবর্ষ । আলোর রশ্মি এক সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল যেতে পারে । যা কিনা ৩ লক্ষ কিলোমিটার । অর্থাৎ আলো ১ সেকেন্ডে সাত বার পৃথিবীকে ঘুরে আসতে পারে । সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় আট মিনিট । অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আট আলোক মিনিট । মোটামুটি...