বর্ষাকাল ডাকাতদের জন্য দারুন চনমন করা একটা সময়। বৃষ্টির জল পেয়ে নদীগুলোর সাহস বেড়ে দুই কূল উপচে উঠে। গ্রামের নিচু সমতল পথ ঘাট ডুবে এক একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে যায়। ছন্নছাড়া দ্বীপের মত। যোগাযোগের উপায় থাকে না। রাতের বেলা টিমটিম করে কুপি বা হারিকেলের জ্বলে। দূর থেকে অমন বিচ্ছিন্ন গ্রামগুলো দেখতে বড্ড রহস্যময় লাগে তখন । ঘুঁটঘুঁটে অন্ধকার রাতে , শাখা নদী থেকে লম্বা কালো ছিপ নৌকা বেয়ে বড় নদীতে চলে আসে ডাকাতের দল। দলের মধ্যে এমন লোক থাকে যারা খুব নিঃশব্দে দাঁড় বাইতে পারে । আর কে না জানে , ছিপ নৌকা তো বাতাসের আগে চলে। নদীর কলকল আর রাতের বাতাসের সাইসাই শব্দে নৌকার দাঁড়ের শব্দ চাপা পড়ে যায়। অমাবস্যা রাত ডাকাতি করার জন্য খুবই ভাল। ভরা জোসনার চান্দিনা রাত ভাল না। বহু দূর থেকেই ডাকাতদের নড়াচড়া কারও না কারো চোখে প...
'' এক বাঙালি শেফের রান্নাঘরে ভূত, ক্রাইম থ্রিলার আর অ্যাডভেঞ্চারের গল্প।"