তোমরা যারা ' ক্ষুদে তিমি শিকারি ' বইটা পড়েছে , তারা আমাকে ভাল করেই চেন । নতুন করে কিছু বলার দরকার নেই । কিন্তু যারা বইটার নাম গন্ধ জীবনেও শুন নাই , তাদের জন্য বাধ্য সামান্য পুরানো কাসুন্দি ঘাঁটতে হচ্ছে । অনেক - অনেক - আরও অনেকগুলো বছর আগে , আমার ইচ্ছা ছিল সমুদ্রগামী জাহাজে উঠে চলে যাব নরওয়ে বা আলাস্কায় । তিমি শিকার করে তেল বিক্রি করে কোটিপতি হব । অথবা বাড়ি থেকে পালিয়ে জাহাজের খালসি হিসাবে কাজ করব । জাহাজ ডুবে গেলে সেটা তো সোনায় সোহাগা । সাঁতার কেটে কোন নির্জন দ্বীপে উঠব । সেখানেই বাকি জীবন কাটিয়ে দেব । লোকে আমাকে মিলনসন ক্রুসো হিসাবে চিনবে । ড্যানিয়েল ডিফো নামে এক ভদ্রলোক যেমন বই লিখেছিলেন তেমন ' দেলোয়ার দেলু ' নামে কোন লেখক আমার জীবনী নিয়ে মস্ত বড় একটা বই লিখবে । বেঢপ ধরনের হাস্যকর চিন্তাভাবনা মনে হলেও , আসলে তখন আমার মাথা মুথা নষ্ট করার জন্য দায়ী ছিল কিছু বই । সি উলফ , প্রবাল দ্বীপ , সুইসফ্যামিলি রবিনসন , রবিনসন ক্রুসো , দ্যা ওল্ড ম্যান আন দা...
'' এক বাঙালি শেফের রান্নাঘরে ভূত, ক্রাইম থ্রিলার আর অ্যাডভেঞ্চারের গল্প।"