আট বিশ্ব ভরা প্রাণ প্রথমেই স্বাভাবিক ভাবে যে প্রশ্নটা আসে , সসারগুলো যদি সত্যিই ভিন গ্রহের বাসিন্দাদের যান হয় তবে ওরা আসে কোত্থেকে ? সত্যিই কি মহাবিশ্বের আরও কোথাও কোন বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব ? কত বড় আমাদের এই মহাবিশ্ব ? কোথায় শুরু আর কোথায় শেষ ? মহাবিশ্ব কত বড় সেটা মাপার জন্য দূরত্ব মাপার সাধারণ কোন একক বা উপাদান ব্যবহার করা সম্ভব না । এক কথায় অসম্ভব । সেইজন্যই মহাশূন্যের দূরত্ব মাপার জন্য আমরা ভিন্ন একটা পদ্ধতি ব্যবহার করি । সেটার নাম আলোকবর্ষ । আলোর রশ্মি এক সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল যেতে পারে । যা কিনা ৩ লক্ষ কিলোমিটার । অর্থাৎ আলো ১ সেকেন্ডে সাত বার পৃথিবীকে ঘুরে আসতে পারে । সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় আট মিনিট । অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আট আলোক মিনিট । মোটামুটি...
Melon Gunguly
'' এক বাঙালি শেফের রান্নাঘরে ভূত, ক্রাইম থ্রিলার আর অ্যাডভেঞ্চারের গল্প।"