সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নক্ষত্রেরা মরে গেলে চুমকি হয়ে যায় ৩

 

 

দিগুবাবুর বাজারে বাতাসি মাছ কিনতে গিয়েছিল বাবা

পাকচক্রে শহরআলি স্যারের সাথে দেখা হয়ে গিয়েছিল স্যার আমার নামে কি কি শুনিয়ে দিয়েছেন কে জানে! বাসায় ফিরে বাবার সে কি তম্বি ঢাকাই সিনেমার ভিলেনের মত মুখ ভঙ্গি করে বাবা যা বললেন তার অর্থ- ঠিক মত পড়া লেখা না করলে মেরে হাড্ডি গুডডি গুড়ো করে ফেলবেন অথবা গায়ের চামড়া ছিলে ডুগডুগি বানাবেন অথবা হাতকেটে পায়ে আর পা কেটে হাতে লাগিয়ে দেবেন অথবা এক লাথথি দিয়ে চাঁদে পাঠিয়ে দেবেন-জার্নি টু দ্যা মুন বাই লাত্থি

 

 

প্রতিটা হুমকি অসম্ভব কিন্তু শুনলে গা শিরশির করে

 

 

 বাবা যখন কথাগুলো বলেন উনাকে দেখায় ভিলেনের মত এক ভিলেন

লেখা পড়া নিয়ে বাবার কোন মাথা ব্যাথা নেই তার ধারনা ইস্কুলের স্যারেরা পিটিয়ে পাটিয়ে আমাদের মানুষবানিয়ে দেয় তবে বাড়িতে মেহমান এলে আমার পড়াশোনার ব্যাপারে বাবার আগ্রহ অনেক বেড়ে যায়

প্রথমেই জানতে চান আমার পরীক্ষার রিপোর্টটা কোথায়, সেটা যেন মেহমানদের দেখাই

বেশির ভাগ সময় ব্যাখ্যা দেই ওটা খুঁজে পাচ্ছি না

 

পরে মেহমানদের সামনে ইংরেজিতে অনুবাদ করতে বলা হয়-

 একজন পাকা দাড়িওয়ালা লোক পাকা কলার দাম জিজ্ঞেস করছিল

আমরা ইসটিশনে যাওয়া মাত্র ট্রেন ছেড়ে দিল

 ইদানিং সবাই সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে

 লোহা সোনার চেয়ে সস্তা ধাতু হলেও অধিক প্রয়োজনীয়

প্রশ্নগুলো শুনলেই আমার হাত পা বরবটির মত নেতিয়ে যায় কিছুই পারি না ইংরেজিতে যে আমি খুব খারাপ তাও না

কিছু কিছু ট্রান্সলেশন তো খুব ভালই পারি

যেমন- পুস্প আপনার জন্য ফুটে না-দ্যা ফ্লাওয়ায় ইস নট সেলফিস শেয়াল বুদ্ভিমান প্রানী- দ্যা ফক্স ইজ স্মাট বয়

আমি তাকে চিনি- আই সুগার হিম

ইত্যাদি  ইত্যাদি

 

 

 

বার্ষিক পরীক্ষা শেষ হতেই আমি মুক্তির আনন্দ পেলাম 

 

তবে বাড়ির সবাইকে দেখানোর জন্য বিশাল একটা রুটিন বানিয়ে ফেললাম রোজকার পড়াশোনা ১২ ঘণ্টা করে মহৎ ব্যক্তির জীবনী মার্কা বইগুলো টেবিলে সাজিয়ে রাখলাম মোট কথা সবাই যাতে মনে করে লেখাপড়ার প্রতি আমার আগ্রহ দারুন বেড়ে গেছে রোজই বাবাকে শুনিয়ে শুনিয়ে বলি- বুকলিস্টটা বের হচ্ছে না কেন?

রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটা পোস্টার এনে ঝুলিয়ে রাখলাম

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিনি পয়সার বিপদ

  বৃষ্টি । গহন ঘন ঝুম বৃষ্টি । শ্রাবণ মাস । বৃষ্টির  মউসুম ।   যেই সময়ের যেটা ।     গত কয়েক  দশক ধরে  বৃষ্টি এত কম হয়  ,   আষাঢ় -   শ্রাবণ এই শব্দ দুটো বাঙালি ভুলে গেছে । বাংলা ক্যালেন্ডারে এই নামে দুটো  পাতা আছে। ব্যস - এই ।    যারা  আশির দশকের মানুষ ,   তারা জানতো এই দুই  মাসের  ইন্দ্রজালের প্রভাব  ।টানা একুশ দিন বৃষ্টি হয়েছে অমন রেকর্ডও আছে জলবায়ু দপ্তরে  , মানুষের  স্মৃতিতে । এই বছরের  বৃষ্টি       পুরানো তামার পয়সার মত মানুষদের  মনে  ভেজা স্মৃতি উস্কে দিচ্ছে  । গাড়ি চালাচ্ছেন দিলদার খান ।  পুলিশের লোক  , এস আই। পিছনের সিটে ঘুম ঘুম চোখে বসে আছে কনস্টেবল  ইব্রাহীম খলিল । সাধারণত খলিল গাড়ি চালায় । আজ বৃষ্টির তোড় এত বেশি ,   কী   মনে করে ওকে পিছনে বসিয়ে স্যার নিজেই চালাচ্ছে । মনে মনে বিরক্ত  খলিল । রাত বারোটায় শিফট শেষ হবে। কোথায় থানায় বসে চা খাবে। বাদামের খোসা ঠুস ঠাশ করে ভেঙ্গে  মুখে দেবে ।  সহকারী কনস...

অদ্ভুত সব টিনের কৌটা

অনেক গুলো   বছর   আগে    টিনের   এক    কৌটা   পেয়েছিলাম ।     ক্রিসমাসের   উপহার   ।   অবাক   হয়েছিলাম   দেখে   ।   একি আজব চিজ। সুভেনিয়র   মনে   হলেও  ,   খুলে   দেখি ,   ভেতরে   মসলা   দেয়া   খোসা ছড়ানো  ঝিনুক ।   এত   সুন্দর   দেখতে  , বলার   মত   না   ।    আর   হ্যাঁ  ,   তক্ষুনি   খেয়ে   ফেলতে   হবে   না ।   মোট   পাঁচ   বছর   রাখা   যাবে  ! কোন   তাড়া   নেই   ।     হায়   হায়  ! ভেবে   অবাক । মানুষ   কেমন   করে   এই   কায়দা   আবিস্কার   করল  ? মানে   খাবার   সংরক্ষণের   এই   কায়দা  ? খোঁজ   নিলাম   ভাল   করে    ।   নাহ  ,   এর   ইতিহাস   অনেক   প্রাচীন ।     সেই   গুহাযুগেই ...

সরাইখানার গোলমাল

  সরাইখানার   গোলমাল   আসে   কানে , ঘরের   সার্সি   বাজে   তাহাদের   গানে , পর্দা   যে   উড়ে   যায় তাদের   হাসির   ঝড়ের   আঘাতে   হায় ! - মদের   পাত্র   গিয়েছে   কবে   যে   ভেঙে ! আজও   মন   ওঠে   রেঙে দিলদারদের   দরাজ   গলায়   রবে , সরায়ের   উৎসবে ! ---------- জীবনানন্দ   দাশ       খাবার রান্না করা আর   পরিবেশন ের জায়গা ,   দুটোই  সমান  গুরুত্বপূর্ণ।   খাবারের স্বাদ , খদ্দেরের রুচি   আর ব্যবসা এই  তিনটের  জন্য হাই স্কিল লোক রাখা দরকার। যারা কাজটা জানে। ভাল সার্ভিস দিতে পারে। দক্ষ লোক আপনার লাগবেই।     খাবার বা পানীয় যে খানেই পরিবেশন হোক সেটাই - হসপিটালিটি বিভাগ। খদ্দেরের খুশির জন্যই বেশ খানিক ঝাঁ চকচকে পরিবেশ রাখতে হয়।   একই সাথে   ভাল কর্মী দরকার হবে আপনার। যারা  পরিশ্রম করতে পারে। হাসিখুশি। নিয়ম মেনে চলে। এবং পরিছন্ন।  রয়েছে  শেখার আগ্রহ । ...