অবৈধ অস্ত্র দুনিয়ার সব দেশেই বানায় ।
ভাল একে ফোরটি সেভেন আসে আফ্রিকার দেশগুলো থেকে । গহীন জঙ্গলের ভেতরে কারাখানা । এক দঙ্গল হাফ নেকেড ছেলে পিলে ঘামে ভিজে লেদ মেশিনের সাহায়্যে তৈরি করে এই সব জিনিস ।
কোল্ট ১৯০০ পিস্তলটা আসে ফিলিপাইনের ডিনাও শহর থেকে ।
প্রায় পঞ্চাশ বছর ধরে ডিনাও শহর নকল পিস্তলের জন্য বিখ্যাত । অনেক পরিবার আছে সবার চোখের সামনে ভদ্র পেশায় জড়িত । কিন্তু আড়ালে অবৈধ পিস্তল বানানোর সাথে জড়িত ।
মোটামুটি বাচ্চা ছেলেপিলে এই পেশায় ঢুকে পড়ে । বিশ্বাস করে হাতের মাপ সহজে শেখা যায় অমন বয়সে ।
গিন্নি বাড়িতে থাকে । বাড়ির কর্তা তার ছেলে পিলে নিয়ে গভীর জঙ্গলের ভেতরে পিস্তল বানানোর ওয়ার্কশপ খুলে ফেলে ।
তেমন দামি যন্ত্রপাতি থাকে না । ভাইস , রেতি , ফাইল , কাটার ঐসব । পিস্তলের প্রতিটা অংশ হাতে বানায় ।
১৯১১ সালে আমেরিকান মিলিটারি ব্যবহার করতো এই পিস্তলটা । তখন থেকেই ডিনাও শহরে এটা বেশ জনপ্রিয় ।
এম ১৯১১ পিস্তলটা বেশ মডিফাই হয়ে আজও আমেরিকান সোলজাররেরা ব্যবহার করছে ।
একটা ওয়ার্কশপে প্রতিদিন বারো ঘণ্টা করে কাজ করে মাসে পাঁচটা পিস্তল বানাতে পারে তিন সদস্যের একটা দল ।
বানানো হলে বেশ বিচ্ছিরি দেখায় । সময় নিয়ে পালিশ করলেই বোঝার উপায় থাকে না এটা নকল পিস্তল । দাম উঠে ১১৫ আমেরিকান ডলার ।
বানানো হয়ে গেলে পিস্তল শিল্পী পাঁচটা গুলি ভরে নিজেই ফায়ার করে । এটা তার দায়িত্ব । পিস্তলে কোন রকম ক্রুটি হলে তার নিজের হাত উড়ে যাবে বা নিজের শরীরে লাগবে ।
কিন্তু ক্রেতা কেনার আগে দেখে নেবে এই পিস্তলে আগে ফায়ার করা হয়েছিল কি না ।
গান শট পরীক্ষার পর পিস্তল ডেলেভারি দেয়ার জন্য তৈরি ।
বাদামী কাগজে মুড়িয়ে ক্যাম্ভিসের ব্যাগে করে পিস্তল শিল্পী যাত্রা করে শহরের পথে। শেখানে ডেলেভারি নিতে লোক আসবে।
পিস্তলশিল্পীর আগে আগে একজন সেই পথে যাবে । দেখবে পুলিশের লোক আছে কি না। বা আচমকা কোন চেকপোস্ট বসানো হয়েছে কি না ।
নার্ভে চাপ পড়া ব্যবসা ।
সন্ধ্যার আগে ডেলিভারিম্যানের কাছে পৌঁছতে হবে , নইলে লোকটা ভেগে যাবে।
চারিদিকে সতর্ক নজর রাখতে হবে। কে পুলিশের গোপন চর জানার উপায় নেই ।
যে লোকটা বাজারে ওদের কাছ থেকে মাল কিনে নেবে সেই আন্তজাতিক চোরাই অস্ত্র ব্যবসার প্রথম লিঙ্ক ।
নিজেদের স্টকহোল্ডার বলে ওরা ।
এরাই পিস্তলের গায়ে ব্র্যান্ড মার্ক আর সিরিয়াল নাম্বার বসিয়ে দিয়ে জিনিসটাকে প্রায়
আসল বানিয়ে ফেলে ।
তখন ওটার দাম হয় ২৩০ আমেরিকান ডলার ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন