রান্নাঘরের তাকে কাচের সুন্দর একটা বয়াম ভর্তি করে রাখা চিনির সিরায় মাখান টক -
মিষ্টি লেবু।
মিষ্টি লেবু।
জিনিসটা বানানো সহজ।
চার পাঁচটা পেল্লাই সাইজের লেবু নিয়ে লবণ মাখিয়ে খোসাগুলো ভালমত পরিষ্কার করে ধুয়ে নিতে হয়।
কোন রকম লবণের দানা যেন লেগে না থাকে লেবুর খোসার গায়ে। শেষে আবার বেকিং সোডা মাখিয়ে জলে ভিজিয়ে রাখতে হয় দশ পনের মিনিট।
বয়ামটা গরম জলে খানিক ফুটিয়ে বাতাসে শুকিয়ে নিয়ে পরিষ্কার কিচেন টাওয়েল দিয়ে মুছে নিলেই বয়াম তৈরি।
এইবার লেবুগুলোর শরীর থেকে বেকিং সোডা পরিষ্কার করে হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে দুই এক মিনিট। পাতলা গোল করে কাটতে হবে লেবুগুলো।
ফেলে দিতে হবে দানা । এক পেয়ালা চিনি মাখাতে হয় লেবুর ফালিগুলোর সাথে।
কামরার তাপমাত্রায় মাখান লেবু রেখে দিতে হয় আধা ঘণ্টা। এইবার শুকনো বয়ামে সুন্দর করে লেবুর গোল ফালিগুলো ভর্তি করতে হবে। খেয়াল রাখতে হবে চিনির সিরায় যেন ডুবে থাকে লেবুর রিংগুলো।
বয়ামের ঢাকনা বন্ধ করার আগে লেবুর উপরে আবার সামান্য চিনি দিয়ে ওদের কবর দিলে খুব ভাল হয়।
শেষে সামান্য প্ল্যাস্টিক মুড়িয়ে বয়ামের ঢাকনা টাইট করে বন্ধ করে দিলেই কাজ শেষ।
পুরো একদিন বাইরে রেখে শেষে বয়াম চলে যাবে ফ্রিজের ভেতরে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন