সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নিরাপদ কামরা ৪

 লর্ড টোফেলের বাড়িটি কেনার সময় এক মুহুর্তের জন্যেও লুনা ফোর্ড ভাবতে পারেনি কী অপেক্ষা করছে তাদের জন্য! বাড়িটিতে উঠে প্রথম রাতটাই অসুস্থ মেয়ে সারা কে নিয়ে বিশেষভাবে তৈরি সেফ রুমে কাটাতে হলো তাকে।এক পর্যায়ে সেফ রুমে অাটকে থাকা অবস্থায় প্রচন্ড অসুস্থ হয়ে পরা মেয়ের জীবন বাঁচানোর জন্য শুরু হলো নতুন লড়াই ।

আততায়ীর গুলিতে নিহত ব্যবসায়ী টোফেল সারা জীবনে অর্জিত টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছেন তা কেবল ড্রাইভার জুনকে বলে গিয়েছিলেন । মৃত্যুর আগে টোফেল নিজেও কি ভেবেছিলেন তার বাড়ি এবং লুকিয়ে রাখা টাকাগুলোকে কেন্দ্র করে কী ঘটতে যাচ্ছে?
যেভাবেই হোক টাকাগুলো জুনের চাই ।
এদিকে অসুস্থ মেয়ের চিকিৎসার কথা ভেবে জুনের কথায় সঙ্গী হয়েছে 'জেফরী লক এন্ড সেফটি' কোম্পানীর কর্মচারী হেনরি । ব্যবসায়ি টোফেলের লুকিয়ে রাখা টাকা পেতে জুনকে সাহায্য করলে অর্ধেক টাকা হেনরি পাবে, এরকম প্রস্তাবই পেয়েছে সে জুনের কাছ থেকে। আরেকজন আছে তাদের সাথে,রাউল । খুন করা রাউলের কাছে কোন ব্যাপার না!
এক নিঃশ্বাসে এ উপন্যাস শেষ না করে উঠা সম্ভব না । উপন্যাসটির নাম থেকে শুরু করে শেষ লাইন পর্যন্ত চুম্বকের মতো অাকর্ষণ করবে পাঠককে। লুনা ফোর্ডের বুদ্ধিমত্তা এবং মেয়েকে বাঁচানোর অাপ্রাণ চেষ্টা সবাইকে যেমন মুগ্ধ করবে তেমনি হেনরি এবং জুন-রাউলদের বাতচিত অালাদা মাত্রা যোগ করেছে উপন্যাসটিতে।
অন্যদিকে সিন্দুক এক্সপার্ট হেনরিকে অবশ্যই এ উপন্যাসের 'ট্রাজিক হিরো' বলা যেতে পারে ।
নিরাপদ কামরা


( রিভিউ লেখক- Israt Sinthia)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিনি পয়সার বিপদ

  বৃষ্টি । গহন ঘন ঝুম বৃষ্টি । শ্রাবণ মাস । বৃষ্টির  মউসুম ।   যেই সময়ের যেটা ।     গত কয়েক  দশক ধরে  বৃষ্টি এত কম হয়  ,   আষাঢ় -   শ্রাবণ এই শব্দ দুটো বাঙালি ভুলে গেছে । বাংলা ক্যালেন্ডারে এই নামে দুটো  পাতা আছে। ব্যস - এই ।    যারা  আশির দশকের মানুষ ,   তারা জানতো এই দুই  মাসের  ইন্দ্রজালের প্রভাব  ।টানা একুশ দিন বৃষ্টি হয়েছে অমন রেকর্ডও আছে জলবায়ু দপ্তরে  , মানুষের  স্মৃতিতে । এই বছরের  বৃষ্টি       পুরানো তামার পয়সার মত মানুষদের  মনে  ভেজা স্মৃতি উস্কে দিচ্ছে  । গাড়ি চালাচ্ছেন দিলদার খান ।  পুলিশের লোক  , এস আই। পিছনের সিটে ঘুম ঘুম চোখে বসে আছে কনস্টেবল  ইব্রাহীম খলিল । সাধারণত খলিল গাড়ি চালায় । আজ বৃষ্টির তোড় এত বেশি ,   কী   মনে করে ওকে পিছনে বসিয়ে স্যার নিজেই চালাচ্ছে । মনে মনে বিরক্ত  খলিল । রাত বারোটায় শিফট শেষ হবে। কোথায় থানায় বসে চা খাবে। বাদামের খোসা ঠুস ঠাশ করে ভেঙ্গে  মুখে দেবে ।  সহকারী কনস...

অদ্ভুত সব টিনের কৌটা

অনেক গুলো   বছর   আগে    টিনের   এক    কৌটা   পেয়েছিলাম ।     ক্রিসমাসের   উপহার   ।   অবাক   হয়েছিলাম   দেখে   ।   একি আজব চিজ। সুভেনিয়র   মনে   হলেও  ,   খুলে   দেখি ,   ভেতরে   মসলা   দেয়া   খোসা ছড়ানো  ঝিনুক ।   এত   সুন্দর   দেখতে  , বলার   মত   না   ।    আর   হ্যাঁ  ,   তক্ষুনি   খেয়ে   ফেলতে   হবে   না ।   মোট   পাঁচ   বছর   রাখা   যাবে  ! কোন   তাড়া   নেই   ।     হায়   হায়  ! ভেবে   অবাক । মানুষ   কেমন   করে   এই   কায়দা   আবিস্কার   করল  ? মানে   খাবার   সংরক্ষণের   এই   কায়দা  ? খোঁজ   নিলাম   ভাল   করে    ।   নাহ  ,   এর   ইতিহাস   অনেক   প্রাচীন ।     সেই   গুহাযুগেই ...

সরাইখানার গোলমাল

  সরাইখানার   গোলমাল   আসে   কানে , ঘরের   সার্সি   বাজে   তাহাদের   গানে , পর্দা   যে   উড়ে   যায় তাদের   হাসির   ঝড়ের   আঘাতে   হায় ! - মদের   পাত্র   গিয়েছে   কবে   যে   ভেঙে ! আজও   মন   ওঠে   রেঙে দিলদারদের   দরাজ   গলায়   রবে , সরায়ের   উৎসবে ! ---------- জীবনানন্দ   দাশ       খাবার রান্না করা আর   পরিবেশন ের জায়গা ,   দুটোই  সমান  গুরুত্বপূর্ণ।   খাবারের স্বাদ , খদ্দেরের রুচি   আর ব্যবসা এই  তিনটের  জন্য হাই স্কিল লোক রাখা দরকার। যারা কাজটা জানে। ভাল সার্ভিস দিতে পারে। দক্ষ লোক আপনার লাগবেই।     খাবার বা পানীয় যে খানেই পরিবেশন হোক সেটাই - হসপিটালিটি বিভাগ। খদ্দেরের খুশির জন্যই বেশ খানিক ঝাঁ চকচকে পরিবেশ রাখতে হয়।   একই সাথে   ভাল কর্মী দরকার হবে আপনার। যারা  পরিশ্রম করতে পারে। হাসিখুশি। নিয়ম মেনে চলে। এবং পরিছন্ন।  রয়েছে  শেখার আগ্রহ । ...