সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাতাস কি করে বয়ে যায়

 বিকেলে বাগানে গিয়ে বসলে অবাক হতাম। সারাক্ষণ শন শন করে বাতাস বয়।

বেশ ফুর ফুরে। শুকনো পাতা, পাখীর পালক সব উড়ে যায়।
বাতাস কি করে বয়ে যায়? 
বাতাস নিজে নিজে বয়ে যেতে পারে না। সূর্যের কারনে বাতাস সারাক্ষণ বয়ে যায়।
সূর্যই সারাক্ষণ বাতাসকে দৌড়ে বেড়ায় চারিদিকে। তোমরা জানো পৃথিবীর আকার
গোল । কাজেই সূর্যের তাপ পৃথিবীর সব জায়গায় সমান ভাবে পরে না।
কোন জায়গায় বেশি পরে আবার কোন জায়গায় কম পরে।
যেখানে বেশি পরে সেই জায়গাটা বেশি গরম হয়ে যায়। ফলে ওখানের বাতাস ও গরম হয়ে যায়। গরম বাতাস ওজনে হালকা। আর ঠাণ্ডা বাতাস ওজনে ভারি। বাতাস গরম হয়ে উপর দিকে উঠে গেলে সেই জায়গা শূন্য হয়ে যায়। সাথে সাথেই ঠাণ্ডা বাতাস নীচের দিকে নেমে আসে জায়গা দখলের জন্য।
আর এই জন্যই বাতাস এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। সমুদ্রের বাতাস চলে আসে মাটির দিকে। আবার মাটির দিকের বাতাস চলে যায় সমুদ্রের দিকে।
ব্যাপারটা পরীক্ষার জন্য তত বেশি কষ্ট করতে হল না।
সুন্দর একটা কাগজ নিয়ে প্রথমে নীচের ছবির মত চার ভাগ করলাম।পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম যাতে সুবিধে হয়। কাঁচি দিয়ে দাগ মত কেটে আঠা দিয়ে জোড়া দিতেই পাখা হয়ে গেল। উইন্ড হুইল বলে একে। একটা কাঠির সাথে আলপিন দিয়ে গেঁথে নিতেই তৈরি এটা।
বাগানে বাতাসের সামনেই ধরলে ফর ফর করে ঘুরতে থাকে পাখাটা।
কিন্তু সেটার দরকার নেই।
আমি পরীক্ষা করব গরম বাতাস বয়ে যায় কি করে।
আমার গবেষণাগারের ভেতরে টেবিল লাম্প জ্বালালাম। (তোমাদের টেবিল লাম্প
না থাকলে একটা মোমবাতি হলেও চলবে।)
এবার টেবিল লাম্প (মোমবাতির) -এর উপর খানিক দূরে উইন্ড হুইলটা ধরলাম।
বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। নিজে থেকেই পাথাটা ঘুরতে লাগল।
কারন টা কি বলতে পারবে?
ঠিক ধরেছ। তাপের জন্য বাতাস গরম হয়ে যাচ্ছে। গরম বাতাস উপরের দিকে উঠে যেতেই হাঁটে ধরা পাখাটা ঘুরতে শুরু করছে।
তাপের উপর থেকে দূরে সরিয়ে নাও। পাখা চলা বন্ধ হয়ে গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিনি পয়সার বিপদ

  বৃষ্টি । গহন ঘন ঝুম বৃষ্টি । শ্রাবণ মাস । বৃষ্টির  মউসুম ।   যেই সময়ের যেটা ।     গত কয়েক  দশক ধরে  বৃষ্টি এত কম হয়  ,   আষাঢ় -   শ্রাবণ এই শব্দ দুটো বাঙালি ভুলে গেছে । বাংলা ক্যালেন্ডারে এই নামে দুটো  পাতা আছে। ব্যস - এই ।    যারা  আশির দশকের মানুষ ,   তারা জানতো এই দুই  মাসের  ইন্দ্রজালের প্রভাব  ।টানা একুশ দিন বৃষ্টি হয়েছে অমন রেকর্ডও আছে জলবায়ু দপ্তরে  , মানুষের  স্মৃতিতে । এই বছরের  বৃষ্টি       পুরানো তামার পয়সার মত মানুষদের  মনে  ভেজা স্মৃতি উস্কে দিচ্ছে  । গাড়ি চালাচ্ছেন দিলদার খান ।  পুলিশের লোক  , এস আই। পিছনের সিটে ঘুম ঘুম চোখে বসে আছে কনস্টেবল  ইব্রাহীম খলিল । সাধারণত খলিল গাড়ি চালায় । আজ বৃষ্টির তোড় এত বেশি ,   কী   মনে করে ওকে পিছনে বসিয়ে স্যার নিজেই চালাচ্ছে । মনে মনে বিরক্ত  খলিল । রাত বারোটায় শিফট শেষ হবে। কোথায় থানায় বসে চা খাবে। বাদামের খোসা ঠুস ঠাশ করে ভেঙ্গে  মুখে দেবে ।  সহকারী কনস...

অদ্ভুত সব টিনের কৌটা

অনেক গুলো   বছর   আগে    টিনের   এক    কৌটা   পেয়েছিলাম ।     ক্রিসমাসের   উপহার   ।   অবাক   হয়েছিলাম   দেখে   ।   একি আজব চিজ। সুভেনিয়র   মনে   হলেও  ,   খুলে   দেখি ,   ভেতরে   মসলা   দেয়া   খোসা ছড়ানো  ঝিনুক ।   এত   সুন্দর   দেখতে  , বলার   মত   না   ।    আর   হ্যাঁ  ,   তক্ষুনি   খেয়ে   ফেলতে   হবে   না ।   মোট   পাঁচ   বছর   রাখা   যাবে  ! কোন   তাড়া   নেই   ।     হায়   হায়  ! ভেবে   অবাক । মানুষ   কেমন   করে   এই   কায়দা   আবিস্কার   করল  ? মানে   খাবার   সংরক্ষণের   এই   কায়দা  ? খোঁজ   নিলাম   ভাল   করে    ।   নাহ  ,   এর   ইতিহাস   অনেক   প্রাচীন ।     সেই   গুহাযুগেই ...

সরাইখানার গোলমাল

  সরাইখানার   গোলমাল   আসে   কানে , ঘরের   সার্সি   বাজে   তাহাদের   গানে , পর্দা   যে   উড়ে   যায় তাদের   হাসির   ঝড়ের   আঘাতে   হায় ! - মদের   পাত্র   গিয়েছে   কবে   যে   ভেঙে ! আজও   মন   ওঠে   রেঙে দিলদারদের   দরাজ   গলায়   রবে , সরায়ের   উৎসবে ! ---------- জীবনানন্দ   দাশ       খাবার রান্না করা আর   পরিবেশন ের জায়গা ,   দুটোই  সমান  গুরুত্বপূর্ণ।   খাবারের স্বাদ , খদ্দেরের রুচি   আর ব্যবসা এই  তিনটের  জন্য হাই স্কিল লোক রাখা দরকার। যারা কাজটা জানে। ভাল সার্ভিস দিতে পারে। দক্ষ লোক আপনার লাগবেই।     খাবার বা পানীয় যে খানেই পরিবেশন হোক সেটাই - হসপিটালিটি বিভাগ। খদ্দেরের খুশির জন্যই বেশ খানিক ঝাঁ চকচকে পরিবেশ রাখতে হয়।   একই সাথে   ভাল কর্মী দরকার হবে আপনার। যারা  পরিশ্রম করতে পারে। হাসিখুশি। নিয়ম মেনে চলে। এবং পরিছন্ন।  রয়েছে  শেখার আগ্রহ । ...