গরমের এক দুপুরে আমার বিজ্ঞান ক্লাব বনাম গবেষণাগার খুলে ফেললাম।
খুব বেশি জিনিস নেই আমার কাছে। বাড়ির চিলে কোঠা পরে ছিল অনেক দিন ধরে।
বাতিল সব জিনিস পত্র রাখা হত। ময়লা আর মাকড়সার জালে বিতিকিচ্ছিরি
অবস্থা । নিজেই খেটে পিটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম।
বিজ্ঞানের যত গুলো বই ছিল সব সাজিয়ে রাখলাম এক কোনে । একটা টেবিল ছিল। সেটাও নিলাম।
আর যা যা নিলাম তা হলো
১। কয়েকটা কাঁচের স্বচ্ছ বোতল
২। একটা চুম্বক। ( বাবা দিয়েছিল)
৩। একটা আতশি কাঁচ। ( দাদুর ছিল, বই টই পড়তেন ওটা দিয়ে)
৪। ছেঁড়া মশারি দিয়ে বানানো একটা জাল। পোকা মাকড় ধরতে লাগবে। ওটাকে কালেকশন নেট বলে।
৫। বাঁধাই করা বড় একটা খাতা আর পেন্সিল। নোট রাখার জন্য।
৬। আর একটা স্কেল। মাপার জন্য।
৭। বড় একটা মগ। সেটায় ইঞ্চি মেপে দাগ কেটে নিলাম।
ঠিক করলাম নতুন নতুন প্রজেক্ট বানানোর সময় দরকার মত আরও যন্ত্রপাতি কিনে বা বানিয়ে নেব।
ক্ষুদে বিজ্ঞানী হিসাবে কাজ শুরু করলাম।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন