সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উড়ে যাওয়া মেঘের গল্প

 শরতের বিকেলে ছাদে উঠি। বা হেমন্তের হলুদ রঙা বিকেলে। এই সময় আকাশ অনেক বেশি নীল থাকে। দেখতে কি ভাল লাগে। তোমরা যারা আকাশ না দেখ তাদের বুঝাই কি করে ?


তুলার মত করে ভেসে যায় মেঘের দলা। অনেক অনেক দূরে চলে যায় ওরা।
এই মেঘ আসলে কি ?
মেঘ আর কিছুই না। মিহি পানির কণা। এত পাতলা যে ওরা ভেসে যেতে পারে দূরে দূরে বহু দূরে। কোন অসুবিধে হয় না।
এই যে বৃষ্টি, তুষার আর শিশির ঝরে পরে ওরা সবই এই ভেসে যাওয়া পানির কণা।
একটা মেঘের পোঁটলায় কত খানি পানি থাকতে পারে ?
অনেক। এক বালতি হতে শুরু করে ১০ লক্ষ টন পযন্ত পানি থাকতে পারে।
কি কাণ্ড!
কুয়াশাও এক ধরনের মেঘ। ওরা মাটির খুব কাছে থাকে বলে অমন সাদা চাদরের মত দেখায়।
অন্য গ্রহের আকাশেও মেঘ উড়ে বেড়ায়। বিজ্ঞানীরা বলেন বৃহস্পতি আর শনি গ্রহের
আকাশে কত মেঘ।
হরেক রকম রাসায়নিক পদার্থের মেঘ ঐ সব। পৃথিবীর মেঘের মত পরিষ্কার পানির মেঘ না।

তো মেঘের এই পানিগুলো আসে কোত্থেকে ?
খুবই দারুন প্রশ্ন।
ট্যাঁপ খুলে এক গ্লাস পানি নাও তো। ভাবতে পারো তোমার গ্লাসে রাখা এই পানির বয়স কত ?
হতে পারে গত সপ্তাহের বৃষ্টির সময় আকাশ থেকে ঝরে পরা পানি এটা। কিন্তু এই পানির বয়স পৃথিবীর সমান। যখন প্রথম পানি তৈরি হয়েছিল পৃথিবীতে।
যখন সেই আদিম যুগে মাছেরা কানকোতে ভর দিয়ে মাটিতে উঠে এসেছিল তখন
এই গ্লাসের পানি মহাসাগরে ছিল।
যখন ব্রনটোসরাস মাঠের মধ্যে ঘুরে ঘুরে সবুজ রসালো ঘাস খাচ্ছিল তখন এই
পানি ছিল কোন জলাভূমিতে।
যখন পুরানো ঢাকায় নওয়াব আর জমিদাররা বসবাস করতেন তখন এই পানিই
ছিল তাদের বাড়ির উঠানের কুয়াতে।
পৃথিবীতে পানি কিন্তু অঢেল নেই।পানি শুধু ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে। আর ঘুরে বেড়াচ্ছে।
পানির এই ঘুরে বেড়ানোকেই পানি চক্র বা ওয়াটার সার্কেল বলে।
পানি চক্রের প্রথম জিনিসটাই বাষ্পীভবন। শুনতে যত কঠিন বলে মনে হয়
তা নয় আসলে। সূর্যের তাপে প্রতিদিন সমুদ্র, নদী , জলাভূমি আর পুকুর থেকে হাজার হাজার টন পানি বাস্প হয়ে উড়ে যাচ্ছে। এটাকেই বাষ্পীভবন বলে।
যেটাকে সাদা মেঘের মত দেখি আকাশে।
তারপরের ঘটনাকে বলে ঘনীভবন।
মানে সেই বাস্প আকাশে জমা হয়ে ঘন হতে থাকে।কালো হয় রঙের।
আরও মেঘ জমা হয়। আরও। আরও। জমতে জমতে মেঘের ভেতরে পানির ওজন এত বেশি হয়ে যায় যে ওরা আর উড়ে বেড়াতে পারে না। হুড় মুড় করে পড়ে যায় ওরা।
সেটাই বৃষ্টি।
ভিজে যায় মাঠের ঘাস। ইশকুল বাড়ি। পোস্ট অফিস। দালানবাড়ি।
বেশির ভাগ পানি আবার গিয়ে পড়ে সাগরে, নদীতে, পুকুরে। জলাভূমিতে।
মাঠে যে পানি পড়ে মাটি সেই পানি শুয়ে নেয়।
যাক অনেক কথা বলা হল।
এবার পরীক্ষা।
হাজার প্যাঁচাল পাড়ার চেয়ে পিচ্চি একটা পরীক্ষা করা অনেক ভাল।
আমাদের লাগবে
১। কাঁচের একটা বয়াম বা জার।
২ এক কাপ গরম পানি।
৩। টিনের বা সিরামিকের একটা প্লেট।
৪। সামান্য বরফের কিউব। তো পরীক্ষার আগে ফ্রিজে একটা ট্রে ভর্তি পানি রেখে
বরফের কিউব বানিয়ে রাখতে হবে।
সব নিয়ে শুরু করি।



প্রথমে বয়ামের ভেতরে সাবধানে গরম পানি ঢালি। হাত যেন পুড়ে টুরে না যায়।
এই বার বয়ামের খোলা মুখে প্লেট দিয়ে ঢেকে ফেলি। সেই প্লেটের উপরে সাজিয়ে রাখি বরফের কিউব।
অপেক্ষা করি।
বেশিক্ষণ লাগবে না।
গরম পানির বাস্প পাক খেয়ে বয়ামের উপরে উঠে যাবে। বের হতে পারবে না ওরা।
প্লেট আছে যে।উপরে আবার বরফ। ওখানে গিয়েই বাস্প ঠাণ্ডা হয়ে টুপ টাপ করে পানির ফোঁটা হয়ে এবার ঝরে পড়বে বয়ামের ভেতরে।
এইতো বৃষ্টি। আর পানির চক্র।আর উড়ে যাওয়া মেঘের গল্প।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিনি পয়সার বিপদ

  বৃষ্টি । গহন ঘন ঝুম বৃষ্টি । শ্রাবণ মাস । বৃষ্টির  মউসুম ।   যেই সময়ের যেটা ।     গত কয়েক  দশক ধরে  বৃষ্টি এত কম হয়  ,   আষাঢ় -   শ্রাবণ এই শব্দ দুটো বাঙালি ভুলে গেছে । বাংলা ক্যালেন্ডারে এই নামে দুটো  পাতা আছে। ব্যস - এই ।    যারা  আশির দশকের মানুষ ,   তারা জানতো এই দুই  মাসের  ইন্দ্রজালের প্রভাব  ।টানা একুশ দিন বৃষ্টি হয়েছে অমন রেকর্ডও আছে জলবায়ু দপ্তরে  , মানুষের  স্মৃতিতে । এই বছরের  বৃষ্টি       পুরানো তামার পয়সার মত মানুষদের  মনে  ভেজা স্মৃতি উস্কে দিচ্ছে  । গাড়ি চালাচ্ছেন দিলদার খান ।  পুলিশের লোক  , এস আই। পিছনের সিটে ঘুম ঘুম চোখে বসে আছে কনস্টেবল  ইব্রাহীম খলিল । সাধারণত খলিল গাড়ি চালায় । আজ বৃষ্টির তোড় এত বেশি ,   কী   মনে করে ওকে পিছনে বসিয়ে স্যার নিজেই চালাচ্ছে । মনে মনে বিরক্ত  খলিল । রাত বারোটায় শিফট শেষ হবে। কোথায় থানায় বসে চা খাবে। বাদামের খোসা ঠুস ঠাশ করে ভেঙ্গে  মুখে দেবে ।  সহকারী কনস...

অদ্ভুত সব টিনের কৌটা

অনেক গুলো   বছর   আগে    টিনের   এক    কৌটা   পেয়েছিলাম ।     ক্রিসমাসের   উপহার   ।   অবাক   হয়েছিলাম   দেখে   ।   একি আজব চিজ। সুভেনিয়র   মনে   হলেও  ,   খুলে   দেখি ,   ভেতরে   মসলা   দেয়া   খোসা ছড়ানো  ঝিনুক ।   এত   সুন্দর   দেখতে  , বলার   মত   না   ।    আর   হ্যাঁ  ,   তক্ষুনি   খেয়ে   ফেলতে   হবে   না ।   মোট   পাঁচ   বছর   রাখা   যাবে  ! কোন   তাড়া   নেই   ।     হায়   হায়  ! ভেবে   অবাক । মানুষ   কেমন   করে   এই   কায়দা   আবিস্কার   করল  ? মানে   খাবার   সংরক্ষণের   এই   কায়দা  ? খোঁজ   নিলাম   ভাল   করে    ।   নাহ  ,   এর   ইতিহাস   অনেক   প্রাচীন ।     সেই   গুহাযুগেই ...

সরাইখানার গোলমাল

  সরাইখানার   গোলমাল   আসে   কানে , ঘরের   সার্সি   বাজে   তাহাদের   গানে , পর্দা   যে   উড়ে   যায় তাদের   হাসির   ঝড়ের   আঘাতে   হায় ! - মদের   পাত্র   গিয়েছে   কবে   যে   ভেঙে ! আজও   মন   ওঠে   রেঙে দিলদারদের   দরাজ   গলায়   রবে , সরায়ের   উৎসবে ! ---------- জীবনানন্দ   দাশ       খাবার রান্না করা আর   পরিবেশন ের জায়গা ,   দুটোই  সমান  গুরুত্বপূর্ণ।   খাবারের স্বাদ , খদ্দেরের রুচি   আর ব্যবসা এই  তিনটের  জন্য হাই স্কিল লোক রাখা দরকার। যারা কাজটা জানে। ভাল সার্ভিস দিতে পারে। দক্ষ লোক আপনার লাগবেই।     খাবার বা পানীয় যে খানেই পরিবেশন হোক সেটাই - হসপিটালিটি বিভাগ। খদ্দেরের খুশির জন্যই বেশ খানিক ঝাঁ চকচকে পরিবেশ রাখতে হয়।   একই সাথে   ভাল কর্মী দরকার হবে আপনার। যারা  পরিশ্রম করতে পারে। হাসিখুশি। নিয়ম মেনে চলে। এবং পরিছন্ন।  রয়েছে  শেখার আগ্রহ । ...