বাতাস আবার জায়গা দখল করে কেমন করে ?
চেয়ার , টেবিল, আলমারি এই স্ব জিনিস জায়গা দখল করে জানি আমরা।কিন্তু বাতাস আবার জায়গা দখল করে কি ভাবে ?
খুব সহজ পরীক্ষা দিয়ে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারব।
তেমন কিছু না । একটা বোতল, সেটা কাঁচের বা স্বচ্ছ প্ল্যাস্তিকের হলে চলবে।
একটা ফানেল । আর এক মগ পানি।
একটা ফানেল । আর এক মগ পানি।
আবার ফানেলটা বোতলের মুখে রেখে মগ থেকে পানি ঢালতে থাকো।
খেয়াল করে দেখবে পানি খুব ধীরে ধীরে ভেতরে যাচ্ছে।
কিন্তু এবার ফানেলতা হালকা একটু উপরে তুলে দেখ। পানি বেশ তর তর করে বোতলের ভিতরে ঢুকে যাচ্ছে।
জানো কেন এমন হচ্ছে ?
বেশ সহজ কিন্তু।
বোতলের ভেতরে বাতাস ভর্তি ছিল।
প্রথমে তুমি যখন ফানেলের মধ্য দিয়ে পানি ঢালতে চেষ্টা করেছ তখন বোতলের ভেতরের বাতাস চাপ খেয়ে সবাই তাড়া হুড়ো করে ব্যাস্ত একটা ভঙ্গিতে বাইরে বের হতে চাইছিল। কিন্তু বোতলের মুখের কাছেই রয়েছে ফানেল। বাতাসগুলো সহজে বের হতে পারছিল না। যেহেতু বোতলের মুখটা বায়ুনিরোধী মানে এয়ার টাইট না। কাজের সামান্য বাতাস বের হয়ে যেতে পারছিল। তাতেই গব গব করে অল্প পানি ভেতরে ঢুকছিল। আর ফাঁকে সুযোগ পেয়ে অল্প বাতাস বের হতে পারছিল।
বাতাস বের হবার স্পীড আর বোতলের ভেতরে পানি ঢোকার স্পীড সমান সমান।
একই ভাবে ফানেল যখন একটু বেশি উঁচু কর তখন ফাঁকা জায়গা বেশি পায়
। বাতাস বেশি বের হতে পারে। পানিও দৌড়ে ঢুকে যেতে পারে বোতলের ভেতরে।
এটা বিজ্ঞানের খুব সহজ একটা নিয়ম।
বাতাস শূন্য স্থান দখল করে রাখে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন