চারিদিকেই পানি।
পুকুরে, নদীতে, বাতাসে, মাটির তলায়।পানি ছাড়া এই পৃথিবী থাকতো না। কত রূপে আমাদের চারিপাশে পানি রয়েছে।
চেহারা বদলে বদলে।
পানি জিনিসটা আসলে কি ?
হাইড্রোজেন আর অক্সিজেন। দুটো ভিন্ন ভিন্ন গ্যাস মিলে তৈরি হয় এই পানি।
দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন মিলে পানি তৈরি হওয়াতে এর রাসায়নিক সূত্র H2O ।
পানির তিনটে রূপ আছে। কঠিন, তরল এর বায়বীয়।
পানির বিশাল একটা স্তূপ জমাট বরফ হয়ে উত্তর মেরুতে আছে। এমন কি মঙ্গল গ্রহেও জমাট বাঁধা বরফ আছে। ধূমকেতুর মধ্যে আছে বরফের টুকরো । আমাদের পৃথিবীর ৭০ ভাগই পানি। কিন্তু এই পানির ৯৭ ভাগই নোনতা। পান করা যায় না। মাত্র ৩ ভাগ পানি মিষ্টি। নদী বা পুকুরে আর জলাভূমিতে আছে।
আমাদের শরীরের ৬৫% ভাগই পানি।
পানি না পান করলে আমাদের শরীরে পানিশূন্যতা তৈরি হবে। এবং আমরা অসুস্থ হয়ে মারা যেতে পারি।
অন্য সব জীবজন্তুর বেঁচে থাকার জন্য পানি দরকার। গাছপালার জন্যও দরকার।
চাষাবাদ করার জন্য দরকার।
শিল্প কারখানায় ও পানির ব্যবহার হয়।
১ টন স্টিল বানাতে ৩০০ টন পানির দরকার হয়,
এক কেজি চাল উৎপাদনের জন্য ৫ হাজার লিটার পানির দরকার হয়।
আনারসের ৮০ ভাগই পানি।
টম্যাটোর ৯৫ ভাগ পানি।
এক কেজি চাল উৎপাদনের জন্য ৫ হাজার লিটার পানির দরকার হয়।
আনারসের ৮০ ভাগই পানি।
টম্যাটোর ৯৫ ভাগ পানি।
তরমুজের ৯৩ ভাগ।
আমাদের হাড়ের ২৫ % পানি। মাগজের ৭৫ % পানি।
পানি আমাদের শরীরের তাপমাত্রা কমিয়ে রাখে। তাই জ্বর হলে প্রচুর পানি পান করা দরকার।
আমাদের হাড়ের ২৫ % পানি। মাগজের ৭৫ % পানি।
পানি আমাদের শরীরের তাপমাত্রা কমিয়ে রাখে। তাই জ্বর হলে প্রচুর পানি পান করা দরকার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন