সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ক্রিস্টাল কিভাবে জমাট বাঁধে ?

 স্ফটিক বা ক্রিস্টাল শব্দটা শুনেছ তোমরা 

 

যে কোন কঠিন পদার্থ হঠাৎ করে তৈরি হয় নাধীরে ধীরে জমাট বাধেওই পদার্থের অণু  পরমাণুগুলো প্রকৃতির এক নিয়ম মেনে একটার সাথে আরেকটা মিলে আস্ত জিনিসটা গড়ে তুলেএটাকেই ক্রিস্টাল বলেআমাদের চারিপাশে যা দেখছি সবই ক্রিস্টাললবণ হতে শুরু করে তুষারের বরফসব

 

 কিছু কিছু ক্রিস্টাল তৈরি হতে কোটি কোটি বছর লাগেযেমন হীরা

 


প্রকৃতিতে অনেক রকম ক্রিস্টাল পাওয়া যায়হরেক রকম খনিজ পদার্থ ক্রিস্টালের মত জমে সুন্দর মণি  মানিক্য তৈরি করেযেমন ২০০০ সালে মেক্সিকোতে ক্রিস্টালের গুহা আবিষ্কার হয়েছে, জিপসামের ক্রিস্টালপ্রায় ১০ লক্ষ বছর ধরে জিপসাম জমে জমে অমন সুন্দর গুহাটা হয়েছেকত টুরিস্ট সেটা দেখার জন্য যায়আলো পড়লেই সুন্দর ঝিলমিল করে উঠে

 


ক্রিস্টালের গঠন জানার জন্য বা কিভাবে ক্রিস্টাল গড়ে উঠে সেটা জানার জন্য সহজ পরীক্ষা করবনাহএই পরীক্ষার ফলাফলের জন্য হাজার বা লক্ষ বছর অপেক্ষা করতে হবে নাআমাদের যা লাগবে তা হল-
পরিষ্কার একটা কাচের বয়াম
আধা কাপ গরম পানি
আধা কাপ লবণ
খাবারের রঙথাকলে ভাল, না হলে ও চলবে
বড় একটা বাউলে করে গরম পানি আর লবণ নিয়ে ভাল করে মিশিয়ে ফেলচামচ দিয়ে নাড়তে থাক যতক্ষণ না সব টুকু লবণ মিশে যায়দুই এক ফোঁটা খাবারের রঙ দাও সাথেমিশানো হলে বয়ামে ঢাল

 

সুতায় বেঁধে একটা পেপার ক্লিপ ঝুলিয়ে দাও বয়ামের উপরসুতায় বাঁধা ক্লিপ জাতে বয়ামের ভেতরে পরে না যায় সেই জন্য কলম বা পেন্সিলে বেঁধে বয়ামের উপর আড়াআড়ি ভাবে রেখে দাওঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দাও বয়ামটাএতে খুব দ্রুত পরীক্ষার ফল পাওয়া যাবেফ্রিজ না থাকলে ঘরের নির্জন কোণে  রেখে দিলেও চলবে


যদি ফ্রিজে রাখ তবে কিন্তু মাত্র ৩ ঘণ্টা পরই ফল পাবে

 

 বয়াম বের করে আতশি কাচের সামনে এনে দেখকি সুন্দর ছক্কা ছক্কা করে জমাট বেঁধে গাছে লবণের দানাগুলো  চিনি দিয়েও এই পরীক্ষা করা যায়সেটা জমে মিছরি হয়ে যাবেফ্রিজে না রাখলে পুরো পরীক্ষা শেষ হতে ছয় থেকে দশ দিন লাগতে পারেঅপেক্ষা কররোজই দেখ আতশি কাচের মধ্যে দিয়ে
এটাই ক্রিস্টাল জমাট বাঁধার রহস্য

 

পৃথিবীর চারিদিকে কোটি বছর ধরে এই ভাবেই জমাট বাঁধছে সব কিছু

 দারুন না ?


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিনি পয়সার বিপদ

  বৃষ্টি । গহন ঘন ঝুম বৃষ্টি । শ্রাবণ মাস । বৃষ্টির  মউসুম ।   যেই সময়ের যেটা ।     গত কয়েক  দশক ধরে  বৃষ্টি এত কম হয়  ,   আষাঢ় -   শ্রাবণ এই শব্দ দুটো বাঙালি ভুলে গেছে । বাংলা ক্যালেন্ডারে এই নামে দুটো  পাতা আছে। ব্যস - এই ।    যারা  আশির দশকের মানুষ ,   তারা জানতো এই দুই  মাসের  ইন্দ্রজালের প্রভাব  ।টানা একুশ দিন বৃষ্টি হয়েছে অমন রেকর্ডও আছে জলবায়ু দপ্তরে  , মানুষের  স্মৃতিতে । এই বছরের  বৃষ্টি       পুরানো তামার পয়সার মত মানুষদের  মনে  ভেজা স্মৃতি উস্কে দিচ্ছে  । গাড়ি চালাচ্ছেন দিলদার খান ।  পুলিশের লোক  , এস আই। পিছনের সিটে ঘুম ঘুম চোখে বসে আছে কনস্টেবল  ইব্রাহীম খলিল । সাধারণত খলিল গাড়ি চালায় । আজ বৃষ্টির তোড় এত বেশি ,   কী   মনে করে ওকে পিছনে বসিয়ে স্যার নিজেই চালাচ্ছে । মনে মনে বিরক্ত  খলিল । রাত বারোটায় শিফট শেষ হবে। কোথায় থানায় বসে চা খাবে। বাদামের খোসা ঠুস ঠাশ করে ভেঙ্গে  মুখে দেবে ।  সহকারী কনস...

অদ্ভুত সব টিনের কৌটা

অনেক গুলো   বছর   আগে    টিনের   এক    কৌটা   পেয়েছিলাম ।     ক্রিসমাসের   উপহার   ।   অবাক   হয়েছিলাম   দেখে   ।   একি আজব চিজ। সুভেনিয়র   মনে   হলেও  ,   খুলে   দেখি ,   ভেতরে   মসলা   দেয়া   খোসা ছড়ানো  ঝিনুক ।   এত   সুন্দর   দেখতে  , বলার   মত   না   ।    আর   হ্যাঁ  ,   তক্ষুনি   খেয়ে   ফেলতে   হবে   না ।   মোট   পাঁচ   বছর   রাখা   যাবে  ! কোন   তাড়া   নেই   ।     হায়   হায়  ! ভেবে   অবাক । মানুষ   কেমন   করে   এই   কায়দা   আবিস্কার   করল  ? মানে   খাবার   সংরক্ষণের   এই   কায়দা  ? খোঁজ   নিলাম   ভাল   করে    ।   নাহ  ,   এর   ইতিহাস   অনেক   প্রাচীন ।     সেই   গুহাযুগেই ...

সরাইখানার গোলমাল

  সরাইখানার   গোলমাল   আসে   কানে , ঘরের   সার্সি   বাজে   তাহাদের   গানে , পর্দা   যে   উড়ে   যায় তাদের   হাসির   ঝড়ের   আঘাতে   হায় ! - মদের   পাত্র   গিয়েছে   কবে   যে   ভেঙে ! আজও   মন   ওঠে   রেঙে দিলদারদের   দরাজ   গলায়   রবে , সরায়ের   উৎসবে ! ---------- জীবনানন্দ   দাশ       খাবার রান্না করা আর   পরিবেশন ের জায়গা ,   দুটোই  সমান  গুরুত্বপূর্ণ।   খাবারের স্বাদ , খদ্দেরের রুচি   আর ব্যবসা এই  তিনটের  জন্য হাই স্কিল লোক রাখা দরকার। যারা কাজটা জানে। ভাল সার্ভিস দিতে পারে। দক্ষ লোক আপনার লাগবেই।     খাবার বা পানীয় যে খানেই পরিবেশন হোক সেটাই - হসপিটালিটি বিভাগ। খদ্দেরের খুশির জন্যই বেশ খানিক ঝাঁ চকচকে পরিবেশ রাখতে হয়।   একই সাথে   ভাল কর্মী দরকার হবে আপনার। যারা  পরিশ্রম করতে পারে। হাসিখুশি। নিয়ম মেনে চলে। এবং পরিছন্ন।  রয়েছে  শেখার আগ্রহ । ...