সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৃষ্টি মাপার যন্ত্র


প্রতিদিন সকালে  রেডিওর সামনে ঘাপটি মেরে বসে থাকে  দাদু  হাতে পঞ্জিকা আর চায়ের পেয়ালা পেয়ালা ভর্তি লাল আদা চা এই চা নাকি  অচিন কোন    জঙ্গল থেকে আনা

রেডিওতে অনেক মনোযোগ দিয়ে আবহাওয়ার খবর শুনে দাদু বাজখাই গলায় একজন বলে- আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ সারা দিন আকাশ মেঘলা থাকবে হালকা বৃষ্টিপাত হতে পারে গত কালের বৃষ্টিপাতের পরিমাণ ছিল ...হেন তেন

অবাক হতাম

রোজ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে বৃষ্টির পরিমাণ মাপে কি ভাবে ওরা 

মাপের এই  কায়দা কি ভাবে আবিষ্কার হল ?

সেই পুরানো যুগে প্রথম দিকে গ্রিকরা বৃষ্টির পরিমাণ মাপতো

অনেক আগে তা যীশুর জন্মের ৫০০ থেকে ৪০০ বছর আগে হবে

প্রাচীন ভারতের লোকজন  হাজার বছর আগে বৃষ্টি মাপত তাদের এক প্রাচীন বিদ্যা অর্থশাস্ত্র

সেই অর্থশাস্ত্রে জমির পরিমাণ আর ফসল উৎপাদনের জন্য বৃষ্টিপাতের পরিমাণ জানা দরকার ছিল

বৃষ্টি মাপার যন্ত্র হচ্ছে সবচেয়ে প্রাচীন আবহাওয়া সংক্রান্ত যন্ত্র

আমার গবেষণাগারে একটা বৃষ্টি মাপার যন্ত্র বা রেইন গেইজ থাকলে ভাল হত

নেই নিজেই বানিয়ে নিলাম

দুই লিটার পানি ধরে অমন একটা প্ল্যাস্টিকের বোতল যোগার করলাম

অমন বোতলের অভাব নেই ছিপিটা ফেলে দিলাম লাগবে না

বোতলটার গলার কাছে সমান করে কেটে নিলাম কাটা অংশটা যেন ফ্যানেলের মত

হয়

এবার ফ্যানেলের মত উপরের অংশটা উপুর করে বোতলের উপর রেখে দিলাম তোমরা চাইলে সাদা টেপ দিয়ে জুড়ে দিতে পার

বোতলের গায়ে স্কেল ঠেসে ধরে মার্কার পেন দিয়ে ইঞ্চি আর হাফ ইঞ্চি হিসাবে দাগ দিয়ে নিলাম

বয়স তৈরি হয়ে গেল আমার বৃষ্টি মাপার যন্ত্র

বাগানের এক কোনে নিয়ে রেখে দিলাম বৃষ্টির তোড়ে যাতে পড়ে না যায় সেই জন্য বড় বড় কতগুলো পাথরের টুকরো দিয়ে ঠেস দিয়ে রাখলাম বোতলের গায়ে

এখন বাকি কাজ সোজা

বৃষ্টি হলেই গিয়ে দেখতাম পানি কোন দাগ ছুয়ে আছে

যদি এক ইঞ্চি দাগে পযন্ত পানি জমে থাকে তবে সেইদিনের বৃষ্টিপাটের পরিমাণ এক ইঞ্চি

একটা মোটা খাতা নিলাম ওতে তারিখ লিখে পাশে আমার হিসেব করা বৃষ্টির পরিমাণ  লিখে রাখলাম

মাঝে মাঝে দাদুকে গিয়ে জানাতাম এই মাসের বা সপ্তাহের বৃষ্টির পরিমাণ অত

দাদুর চোখ গোল্লা গোল্লা হয়ে যেত


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিনি পয়সার বিপদ

  বৃষ্টি । গহন ঘন ঝুম বৃষ্টি । শ্রাবণ মাস । বৃষ্টির  মউসুম ।   যেই সময়ের যেটা ।     গত কয়েক  দশক ধরে  বৃষ্টি এত কম হয়  ,   আষাঢ় -   শ্রাবণ এই শব্দ দুটো বাঙালি ভুলে গেছে । বাংলা ক্যালেন্ডারে এই নামে দুটো  পাতা আছে। ব্যস - এই ।    যারা  আশির দশকের মানুষ ,   তারা জানতো এই দুই  মাসের  ইন্দ্রজালের প্রভাব  ।টানা একুশ দিন বৃষ্টি হয়েছে অমন রেকর্ডও আছে জলবায়ু দপ্তরে  , মানুষের  স্মৃতিতে । এই বছরের  বৃষ্টি       পুরানো তামার পয়সার মত মানুষদের  মনে  ভেজা স্মৃতি উস্কে দিচ্ছে  । গাড়ি চালাচ্ছেন দিলদার খান ।  পুলিশের লোক  , এস আই। পিছনের সিটে ঘুম ঘুম চোখে বসে আছে কনস্টেবল  ইব্রাহীম খলিল । সাধারণত খলিল গাড়ি চালায় । আজ বৃষ্টির তোড় এত বেশি ,   কী   মনে করে ওকে পিছনে বসিয়ে স্যার নিজেই চালাচ্ছে । মনে মনে বিরক্ত  খলিল । রাত বারোটায় শিফট শেষ হবে। কোথায় থানায় বসে চা খাবে। বাদামের খোসা ঠুস ঠাশ করে ভেঙ্গে  মুখে দেবে ।  সহকারী কনস...

অদ্ভুত সব টিনের কৌটা

অনেক গুলো   বছর   আগে    টিনের   এক    কৌটা   পেয়েছিলাম ।     ক্রিসমাসের   উপহার   ।   অবাক   হয়েছিলাম   দেখে   ।   একি আজব চিজ। সুভেনিয়র   মনে   হলেও  ,   খুলে   দেখি ,   ভেতরে   মসলা   দেয়া   খোসা ছড়ানো  ঝিনুক ।   এত   সুন্দর   দেখতে  , বলার   মত   না   ।    আর   হ্যাঁ  ,   তক্ষুনি   খেয়ে   ফেলতে   হবে   না ।   মোট   পাঁচ   বছর   রাখা   যাবে  ! কোন   তাড়া   নেই   ।     হায়   হায়  ! ভেবে   অবাক । মানুষ   কেমন   করে   এই   কায়দা   আবিস্কার   করল  ? মানে   খাবার   সংরক্ষণের   এই   কায়দা  ? খোঁজ   নিলাম   ভাল   করে    ।   নাহ  ,   এর   ইতিহাস   অনেক   প্রাচীন ।     সেই   গুহাযুগেই ...

সরাইখানার গোলমাল

  সরাইখানার   গোলমাল   আসে   কানে , ঘরের   সার্সি   বাজে   তাহাদের   গানে , পর্দা   যে   উড়ে   যায় তাদের   হাসির   ঝড়ের   আঘাতে   হায় ! - মদের   পাত্র   গিয়েছে   কবে   যে   ভেঙে ! আজও   মন   ওঠে   রেঙে দিলদারদের   দরাজ   গলায়   রবে , সরায়ের   উৎসবে ! ---------- জীবনানন্দ   দাশ       খাবার রান্না করা আর   পরিবেশন ের জায়গা ,   দুটোই  সমান  গুরুত্বপূর্ণ।   খাবারের স্বাদ , খদ্দেরের রুচি   আর ব্যবসা এই  তিনটের  জন্য হাই স্কিল লোক রাখা দরকার। যারা কাজটা জানে। ভাল সার্ভিস দিতে পারে। দক্ষ লোক আপনার লাগবেই।     খাবার বা পানীয় যে খানেই পরিবেশন হোক সেটাই - হসপিটালিটি বিভাগ। খদ্দেরের খুশির জন্যই বেশ খানিক ঝাঁ চকচকে পরিবেশ রাখতে হয়।   একই সাথে   ভাল কর্মী দরকার হবে আপনার। যারা  পরিশ্রম করতে পারে। হাসিখুশি। নিয়ম মেনে চলে। এবং পরিছন্ন।  রয়েছে  শেখার আগ্রহ । ...