সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আবহাওয়ার খোঁজ খবর

 সকালে ঘুম ভাংলেই জানালা দিয়ে প্রথম বাইরের দিকে তাকাই

 

আকাশের অবস্থা কেমন ? দিনটা কেমন যাবে ? ইস্কুলে যেতে পারব তো ? শীতের কাপড় পরতে হবে না তো ?
মানুষ যখন গুহাতে থাকতো তখন থেকেই কিন্তু সকালে উঠে সেইদিনের আবহাওয়াটা নিয়ে ভাবতোশিকার করতে যেতে পারবে তো ? আজও হাজার পেশার মানুষের রুজি রুটি আবহাওয়ার উপর নির্ভরশীল

 

একজন জেলে বা কৃষকের কথা চিন্তা কর রোদ, বৃষ্টি সবই তাদের পেশার উপর প্রভাব করেবড় বড় জাহাজ সমুদ্র পাড়ি দেয়ার আগে আবহাওয়ার খোঁজ নেয়বিমানের পাইলট আকাশে বিমান নিয়ে উড়ার আগেও সেইদিনের আবহাওয়া নিয়ে খোঁজ করে
আজকের দিনে হাজার হাজার মানুষ তাদের জীবন আর জীবিকার জন্য আবহাওয়ার উপর নির্ভর করেএই জন্য বিজ্ঞানে এক নতুন শাখার জন্ম হয়েছেমিটোরোলোজি ( meteorology) বা আবহবিদ্যাযে বিজ্ঞানীরা এই শাখায় কাজ করেন তাদের আবহাওয়া বিজ্ঞানী বা আবহাওয়াবিদ বলে

পৃথিবীর সব দেশেই এখন বড় বড় আবহাওয়া আপিস রয়েছেসেখানে এই বিজ্ঞানীরা কাজ করেনএবং আগাম বলে দেন কবে ঝড় বা বৃষ্টি হবেকালকের তাপমাত্রা কেমন হবেগরম পড়বে কিনা ? নাকি সারাদিন গরম থাকলেও বিকেল বেলা বজ্রপাতসহ বৃষ্টি হবেআচমকা কোন ঘূর্ণিঝড় এসে আঘাত করবে কিনা

হেন তেন

আবহাওয়া বদলায়কারন পৃথিবী সমতল বা চ্যাপ্টা না গোলসূর্যের আলো মাটি বা সাগরের সব জায়গায় সমান পরে নাবিষুবরেখায় সূর্যের আলো বেশি পরেমেরু অঞ্চলে কমযেখানে বেশি পরে সেখানে গরম এর কম পড়লে ঠাণ্ডাসহজ হিসাবএর ফলেও আবহাওয়া বদলায়

আবহবিদরা কিন্তু জাদুর আয়নার সাহায়্যে বা তন্ত্রমন্ত্র দিয়ে এইসব জানে নাতাদের কাছে হরেক পদের যন্ত্রপাঁতি আছেএই যন্ত্রপাঁতি দিয়ে তারা তাপমাত্রা মাপে্নবাতাসের চাপ মাপেন গতি এবং দিক ও জানেনকি পরিমাণ বৃষ্টি হয় সেটা মাপেনআকাশে কি ধরনের মেঘ উড়ে বেড়ায় সেটার খবর নেনসব জেনে হিসাব করে আবহাওয়া নিয়ে তথ্য দেন আমাদেরবেশ গুরুত্বপূর্ণ কাজ
আর এই কাজ করতে গিয়ে নতুন নতুন সব জিনিস আবিষ্কার করেন তারা

যেমন আবহাওয়ার মতিগতি বদল হয়ঘুরে ফিরে আসে গরমের যুগসেই বছরগুলোতে খুব গরম লাগেঠাণ্ডার যুগখুব ঠাণ্ডা পরে সেই সময়গুলোতেএবং বরফ যুগআইস এইজএটা এমন একটা সময় যখন সারা পৃথিবী বরফের চাদরে ঢেকে যায়একদম অপরিচিত দেখায় আমাদের পৃথিবীশেষ বরফ যুগ পার হয়ে এসেছি ১৮ হাজার বছর আগেমানুষ ছিল তখনশীতের হাত থেকে কিভাবে টিকেছে বলা মুশকিলকি ভাবে আগুন জ্বালাত তাও বলা মুশকিল

 

সম্ভবত কোন ভাবে আগুন জিইয়ে রাখতো নিরাপদ জায়গায়, বুনো জানোয়ার শিকার করে চলতমাংস খেতচামড়া দিয়ে পোশাক বানাতপশুর রগ সুতা হিসাবে ব্যবহার করতোঅতিরিক্ত চামড়া কম্বল হিসাবে ব্যবহার করতোহাড় দিয়ে বানাত অস্ত্রজন্তুর পাকস্থলীতে জল জমিয়ে রাখতোচেষ্টা করতো বেশি শিকার করতেঅতিরিক্ত মাংস জমিয়ে রাখত বরফ খুঁড়েচারিদিকটাই তো একটা ফ্রিজ তখনপাথরের ছুরি র তীরের ফলা পেয়েছে বিজ্ঞানীরাবরফ যুগের মানুষদের আমলের


এর আগেও পৃথিবীতে অনেকবার বরফ যুগ এসেছিলজীববৈচিত্র ধ্বংস করে গেছেএই ছকটাকে য়েদার প্যাটার্ন বলেএকটা রুটিনের মতবদলায়এই বদলটা হয় নানান কারনেপৃথিবী তার কক্ষপথ ধরে ঘুরে যাচ্ছেসূর্যের চারিদিকেলম্বা একটা পথ ধরেঅনেক অনেক বছর পর পৃথিবী তার মেরুরেখা বা অক্ষদণ্ডের এদিক অদিক সামান্য ঝুকে পরেচলে যায় সূর্যের একটু কাছে বা দুরেতখনই এই বরফ যুগ বা গরমের যুগ চলে আসে


এই মুহূর্তে আমরা একটা বছর যুগ শেষ করে গরমের যুগে আছিদেখবে কেমন গরম পরে বছর বছরএবং আবার বরফের যুগ আসবেবিজ্ঞানীদের মতে এর আগে আমরা পাঁচবার বরফ যুগ পার করছিদুম করে কাল বা পরশু থেকে বরফ যুগ শুরু হবে নাসময় লাগবে

 অনেক সময়হয়তো লক্ষ বছর

 


কাজেই চিন্তার কিছু নেই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিনি পয়সার বিপদ

  বৃষ্টি । গহন ঘন ঝুম বৃষ্টি । শ্রাবণ মাস । বৃষ্টির  মউসুম ।   যেই সময়ের যেটা ।     গত কয়েক  দশক ধরে  বৃষ্টি এত কম হয়  ,   আষাঢ় -   শ্রাবণ এই শব্দ দুটো বাঙালি ভুলে গেছে । বাংলা ক্যালেন্ডারে এই নামে দুটো  পাতা আছে। ব্যস - এই ।    যারা  আশির দশকের মানুষ ,   তারা জানতো এই দুই  মাসের  ইন্দ্রজালের প্রভাব  ।টানা একুশ দিন বৃষ্টি হয়েছে অমন রেকর্ডও আছে জলবায়ু দপ্তরে  , মানুষের  স্মৃতিতে । এই বছরের  বৃষ্টি       পুরানো তামার পয়সার মত মানুষদের  মনে  ভেজা স্মৃতি উস্কে দিচ্ছে  । গাড়ি চালাচ্ছেন দিলদার খান ।  পুলিশের লোক  , এস আই। পিছনের সিটে ঘুম ঘুম চোখে বসে আছে কনস্টেবল  ইব্রাহীম খলিল । সাধারণত খলিল গাড়ি চালায় । আজ বৃষ্টির তোড় এত বেশি ,   কী   মনে করে ওকে পিছনে বসিয়ে স্যার নিজেই চালাচ্ছে । মনে মনে বিরক্ত  খলিল । রাত বারোটায় শিফট শেষ হবে। কোথায় থানায় বসে চা খাবে। বাদামের খোসা ঠুস ঠাশ করে ভেঙ্গে  মুখে দেবে ।  সহকারী কনস...

অদ্ভুত সব টিনের কৌটা

অনেক গুলো   বছর   আগে    টিনের   এক    কৌটা   পেয়েছিলাম ।     ক্রিসমাসের   উপহার   ।   অবাক   হয়েছিলাম   দেখে   ।   একি আজব চিজ। সুভেনিয়র   মনে   হলেও  ,   খুলে   দেখি ,   ভেতরে   মসলা   দেয়া   খোসা ছড়ানো  ঝিনুক ।   এত   সুন্দর   দেখতে  , বলার   মত   না   ।    আর   হ্যাঁ  ,   তক্ষুনি   খেয়ে   ফেলতে   হবে   না ।   মোট   পাঁচ   বছর   রাখা   যাবে  ! কোন   তাড়া   নেই   ।     হায়   হায়  ! ভেবে   অবাক । মানুষ   কেমন   করে   এই   কায়দা   আবিস্কার   করল  ? মানে   খাবার   সংরক্ষণের   এই   কায়দা  ? খোঁজ   নিলাম   ভাল   করে    ।   নাহ  ,   এর   ইতিহাস   অনেক   প্রাচীন ।     সেই   গুহাযুগেই ...

সরাইখানার গোলমাল

  সরাইখানার   গোলমাল   আসে   কানে , ঘরের   সার্সি   বাজে   তাহাদের   গানে , পর্দা   যে   উড়ে   যায় তাদের   হাসির   ঝড়ের   আঘাতে   হায় ! - মদের   পাত্র   গিয়েছে   কবে   যে   ভেঙে ! আজও   মন   ওঠে   রেঙে দিলদারদের   দরাজ   গলায়   রবে , সরায়ের   উৎসবে ! ---------- জীবনানন্দ   দাশ       খাবার রান্না করা আর   পরিবেশন ের জায়গা ,   দুটোই  সমান  গুরুত্বপূর্ণ।   খাবারের স্বাদ , খদ্দেরের রুচি   আর ব্যবসা এই  তিনটের  জন্য হাই স্কিল লোক রাখা দরকার। যারা কাজটা জানে। ভাল সার্ভিস দিতে পারে। দক্ষ লোক আপনার লাগবেই।     খাবার বা পানীয় যে খানেই পরিবেশন হোক সেটাই - হসপিটালিটি বিভাগ। খদ্দেরের খুশির জন্যই বেশ খানিক ঝাঁ চকচকে পরিবেশ রাখতে হয়।   একই সাথে   ভাল কর্মী দরকার হবে আপনার। যারা  পরিশ্রম করতে পারে। হাসিখুশি। নিয়ম মেনে চলে। এবং পরিছন্ন।  রয়েছে  শেখার আগ্রহ । ...