গল্পে যেমন পাই , বাস্তব জীবনেও প্রাণীজগতে বৈচিত্র আছে।
মেলভিন সাহেবের সাদা তিমি সত্যিই আছে। নিউজিল্যান্ডের কাছে ধরা পড়েছিল । ধপ ধপে সাদা হাতির কথা পৌরাণিক গল্পে পাওয়া গেলেও বাস্তবে মোমের মত সাদা হাতি নেই। তবে ফ্যাকাসে হাতি আছে। কিছুটা গোলাপি। অ্যালবিনো এলিফেনট।
আছে কালো কুচকুচে জাগুয়ার।
আছে নীল বেগুনি রঙধনু রঙের পেল্লাই সাইজের গলদা চিংড়ি। কিন্তু খুবই দুর্লভ। বিজ্ঞানীদের হিসাবে বিশ লক্ষ গলদা চিংড়ি ধরলে মাত্র একটা রেইন বো লবস্টার ধরা পড়বে।
কাচের মত স্বচ্ছ গ্লাস ফিস পাওয়া যায়। আমাদের চান্দা মাছের মত। হুবহু চাইনিয ড্রাগনের মত দেখতে ক্যাটাপিলার আছে। আছে কালো কুচকুচে গোল্ড ফিস। গোল্ড ফিস তাও আবার কালো। একদম গরম কোল্ড ড্রিঙ্কের মত অবিশ্বাস্য।
জিরাফ পাওয়া গেছে গায়ে কোন চক্রা বক্রা দাগ ছাড়াই। গোলাপি গঙ্গা ফড়িঙ ? তাও পাওয়া গেছে।
কয়েকদিন আগে ঢাকার সাভারের কাছে সাদা শেয়াল ধরা পড়েছে। প্রকৃতি রঙ পছন্দ করে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন