সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কাননে কুসুম কলি

 ফুল ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না

 

আমার পাশে ফুল নেই এমনটা হতেই পারে না

 

টেবিলে ফুল রাখি  সব সময়ডেইজি, গোলাপ বা চন্দ্রমল্লিকা এমন এক তাড়া ফুল টেবিলে থাকলে কাজের গতি বেড়ে যায়

 রঙ বেরঙের ফুল  আমাকে মনে করিয়ে দেয়- জীবন আসলেও সুন্দরসব সময়হাঁটতে বের হলেই চারিদিকে তাকাইবুনো ফুল খুঁজিএমন কি পাহাড়ের গোঁড়ায় লুকিয়ে থাকা নিতান্ত দীন হীন অখ্যাত ফুল ওঁ আমি খুঁজি

যদি দেখি সেই অখ্যাত ফুলগুলোকে আমি চিনতে পারছি না তখন  নিজেই ওদের নাম রাখিকারন সবারই একটা নাম থাকা দরকার

সেটা ছিল বসন্তের প্রথম দিন

 

 মানে হিন্দুদের পঞ্জিকা হিসাবেকিন্তু হিমালয়ের গোঁড়ায় গ্রামগুলোতে মনে হয় শীতের মাঝাঁমাঝি

 

সাই সাই করে হিমেল বাতাস এসে কাপিয়ে দিচ্ছিল দাঁড়িয়ে থাকা পাইন গাছের জঙ্গলটাকেখাড়া পাহাড়ের ঢাল বেয়ে বাসায় ফিরছিলাম

পাহাড়ের উপর ঊষার সাথে দেখা হলনয় বছরের মেয়ে ঊষাইসকুল থেকে ফিরছিলদ্রুতবেগেমাথায় শক্ত করে স্কাফ বেঁধে রেখেছেযাতে ঝড়ো পাহাড়ী হাওয়ায় ওর চুলগুলো এলো মেলো না হয়ে যায়ওর চুল আর চোখের মণি গভীর কালোগাল দুটো গোলাপি

'দেখ, একটা নতুন ফুল' আঙ্গুল তুলে দেখিয়ে বলল সে

 মাখন হলুদ রঙের নিঃসঙ্গ  একটা ফুল ফুটে আছেশীতে ঘাসগুলো ম্যাটমেটে বাদামী রঙের হয়ে গেছেসেই বিচ্ছিরি ঘাসের উপর তারার মত উজ্জল লাগছিল অচেনা হলুদ ফুলটাকে

এমন ফুল আগে কখনই দেখিনিকি নাম ওটার কে বলবে? কোন ধারনা নেইবিজ্ঞানীরা নিশ্চয় কোন না কোন একটা নাম রেখেছেকিন্তু আমার কাছে নতুন আবিস্কারের মত

এইসব বিরান প্রান্তরে আর জঙ্গলে যে সব ফুল পাওয়া যায় সে গুলোর  নাম বের করা মুশকিল হয়ে যায়উদ্ভিদবিজ্ঞানীরা ও ভুল করেন

তারাও নানান হাস্যকর আচরণ করেনভাবেন একটা নিদিষ্ট ফুল শুধু তার মায়ের গোরস্তানেই ফুটে

এই ধরনের ভুলের হাত থেকে বাঁচার জন্য আমি ফুল নিয়ে লেখা বইপত্র বা ফিচারগুলো ঘাঁটি

 হিমালয় পর্বতের ফুল টুল নিয়ে লেখা হয়েছে তেমন বই খুব কম আছে

হিমালয়ের ছয় থেকে সাত হাজার ফুটের মধ্যে যে সব ফুল গাছ পাওয়া যায় সেগুলো নিয়ে কিছু বই আছে অবশ্য ।   

বাদলার দিনগুলোতে পাহাড়ের ঢালে এক ধরনের গাছ হয়পাতাটা তীরের ফলার মতফিকে লাল রঙের একটা ফুল হয়এলাকার লোক জন বলে- খাটটি মিথিকারন গাছের পাতা একটু টক স্বাদেরগরু এই পাতা  খেতে পছন্দ করে

অনেকেই বলে এই গাছ খেলে গরুর ডাইরিয়া হয়আর সেই গরুর দুধ দিয়ে ভাল মাখন বানানো যায় নাএই

গাছের পাতা দিয়ে ইউরোপে এক সময় সালাদ বানাতঐ যে টক টক স্বাদ আছে যে

আরেকটা আগাছা দেখতামপাথরের খাঁজে জন্মেপুরানো বাড়ির দেয়ালেও দেখেছিভেড়া,ছাগল খুব খায়শরৎ আর বসন্তে ফুল ফোটেগোলাপি রঙের ফুল হাওয়াই মিঠাইয়ের রঙেরমনে হয় কাগজ কেটে আঠা দিয়ে জুড়ে বানানো হয়েছেএমন অনেক ফুলের নাম জানা হয়নি

কুড়িটা ভিন্ন ধরনের ডেইজি ফুলই পেয়েছিকিছু ফুল তুলার মতকিছু যেন দুধে ধোয়া

কোন কোন উদ্ভিৎবিদের কাছে যখন এইসব ফুলের বর্ণনা দিয়েছি বেচারা বিরক্ত হয়েছে

কিছু ফুল খুব সহজেই চেনা যায়যেমন সাদা আর গোলাপি রঙের বুনো গোলাপ

যেটাকে ডগ রোজ বলেবসন্তের শুরুতেই জঙ্গল আর পাহাড়ে দেখা যায় ওদেরকিন্তু এমন বিচ্ছিরি নামের কারন কি?

কুত্তা গোলাপ !

কোন নাম হল ?কারণটা হচ্ছে, ওটা গ্রিক নাম থেকে নেয়া হয়েছেযার অর্থ ছিল  জলাতঙ্কের প্রতিকার

একটা কথা মনে রাখবে আমাদের বাপ, দাদা বা দাদার দাদা বা পূর্ব পুরুষরা ফুল সম্পকে কৌতুহলি হত বা সংগ্রহ করতো তখনই যখন দেখত ফুলটা খাওয়া যায় বা ওষুধ হিসাবে ব্যবহার করা যায়সুন্দরের জন্য ফুল যোগার করতো না তারা

চেহারা দেখে তারা কিছুটা অনুমান করতোডাক্তারের কম্পপাউডারের মত যেমন মনে কর আখরোট বাদামের কথাএর খোসা  দেখতে মানুষের মাথার খুলির মত শক্তআবার ভেতরের বাদামটা দেখতে মাথার

মগজের মতকাজেই বহু বছর ধরে আখরোট মাথা ব্যাথার ওষুধ হিসাবে ব্যবহার করা হতবিভিন্ন দেশে

কিছু গাছপালা দারুন রকমের বিখ্যাত হয় শুধু এর অপব্যবহারের জন্যযেমন মনে কর তামাক পাতাতামাক গাছে সুন্দর এক ধরনের ফুল হয়কিন্তু ফুলের জন্য কি তামাক গাছ বুনি আমরা ? নাতামাক গাছের কথা বললে কি কেউ বলবে, ভাই দারুন ফুলের গাছ আপনার বাগানে আছে নাকি ?

বলবে না

পেঁয়াজ ফুলের কথা কেউ বলবে ওটা লিলি ফুলের মত সুন্দর ?

বলবে নাঅথচ পেঁয়াজ আর লিলি একই পরিবারের

কারো বাগানে গিয়ে যদি মুগ্ধ হয়ে বলি, 'বাহ দারুন ফুল তোঁ কী ফুল?'

বাগানের মালিক তোম্বা মুখে জবাব দেবে, আরে ভাই আলু ফুল ওটাআহ্লাদের কিছু নেই

কথা সত্য

আলু গাছেও অদ্ভুত সুন্দর ফুল হয়কে তার খোঁজ রাখে ?  

প্রত্যেকটা বুনো ফুলের একটা করে কেতাবি নাম আছেকিন্তু আমার কাছে পাহাড়ি নামটাই বেশি ভাল লাগেআপন লাগেকেতাবি নামগুলো বড্ড বেশি খট মট

কসমস ফুলটার কথা বলি ?

গ্রিক শব্দ থেকে এসেছেমানে মহাবিশ্বফুলটা সূর্যের প্রতীকট্রপিক্যাল আমেরিকা থেকে এসেছেটিকে আছে আমাদের দেশেখুব বেশি যত্ন নিতে হয় নাএক মুঠো দানা ছিটিয়ে দাও এক ফালি জমিতেএমন কি পাথুরে মাটিতেও

কয়েক মাস পড় দেখবে রোদে দাঁড়িয়ে ফুল গুলো সাম্বা নাচ দিচ্ছে

ওরা ধরতে গেলে বুনো ফুলপুরোপুরি নাতেমন যত্ন নিতে হয় না

ওদের জন্য খোলামেলা জায়গা লাগেঠাসা ঠাসি জায়গায় ভাল ভাবে ওরা বাড়ে না

অক্টোবরের নরম রোদে এক ঝাঁক কসমস ফুটে থাকলে দারুন লাগে

অনেকেই কসমস পছন্দ করে নাবা করলেও বাগানে বুনতে চায় না

কত রকম ব্যাপার যে আছে

দাদুকে একবার বেশ কিছু গাঁদা ফুলের চারা বুনতে দেখেছিলামদিদি মা বিরক্ত হয়ে চারাগুলো তুলে ফেলেছিল

ফলে বেশ কয়েক দিন দাদু দিদিমার সাথে কথা বার্তা বন্ধ করে রেখেছিল

পরের মাসে দাদু কিছু ভিন্ন জাতের গাঁদা ফুল বুনল বাগানেফরাসি গাঁদা ফুল বলে

এবার কিন্তু দিদিমা বিরক্ত হল নাসবাইকে দেখাতে লাগল, এই দেখ আমাদের বাগানে ফ্রান্সের গাঁদা ফুল আছে

আজব কাণ্ড

বিদেশী মেহমান এলে আমরা যেমন করি আর কি

তোমরা হয়তো জানো না শিম গাছে দারুন আকাশী নীল রঙের ফুল হয়নার্সারির গোলাপ গাছের চেয়ে বুনো গোলাপ বেশি ভাল লাগে

ডগ রোজের কথা আগেই বলেছিসাদা -গোলাপি রঙের অপূর্ব ফুল

বুনো রাস্পবেরি একই প্রজাতির গাছসুন্দর ফুল হয়দেখতে ডগ রোজের মতই

রোদ পছন্দ করিতাই কমলা রঙের রোদে হলুদ কোন ফুল ফুটে থাকলে পছন্দ করিযেমন- সূর্যমুখীক্যালিফনিয়ার পপিশীতের জুঁইঝুমকো  লতাবুনো স্ট্রবেরির হলুদ ফুল

এমন কি সাদা মাটা শর্ষের হলুদ ফুলও দারুন।  

তবে গরমের দিনগুলোতে হলুদ ফুল ততটা ভাল লাগে না

তখন নীল বা হালকা বেগুনি রঙের ফুল চোখে ভাল লাগেযেমন- নীল অপরাজিতা, নীল ঝুমকাফুল, আর বাগান বিলাসঅচেনা একটা বুনো গোলাপ দেখি,চকলেটের মত পাপড়িসারা বছরই ফুল ধরেবেডরুমের জানালা দিয়ে দেখা যায়

এমন দৃশ্য দেখলে মন এমনিতেই ভাল হয়ে যায়

কি একটা অচেনা আইভি লতা ঝুপসি হয়ে ঝুলে আছে বাগানের দেয়াল ধরে

জানালা খুললেই মিষ্টি বাতাস নিয়ে আসেআর এক গাদা পাতা এনে ফেলে দেয় নির্জন কামরার ভেতরে

প্রতেকবার জানালা খোলার পর পর কামরা পরিষ্কার করতে হয়

এমন কি টাইপ রাইটারের ভেতরেও আইভির পাতা ঢুকে থাকে।  

পিচ্চি একটা হলুদ ফুল হয়মনে হয় ক্ষুদে সূর্যমুখী ফুলনাম কেলেনডুলা (Calendula)

এটা আসলে গাঁদা ফুলের একটা বুনো প্রজাতিকোন রকম সৌরভ নেইএই গাছের পাতা হালকা করে ঘষে দেখবে মিষ্টি একটা সৌরভ আছে, মন ভাল হয়ে যায়

কিছু ফুলের ঘ্রানে বাগানে সাপ চলে আসেযদিও সাপের ঘ্রান শক্তি খুব কমমাটির কাছাকাছি

কিছু ফুলের সৌরভ ওরা পছন্দ করে

হিমালয়ের আশে পাশে দীঘল ঘাসে নাম না জানা অনেক রকম ঘাসের ফুল ফুটেকি সুন্দর

হালকা বেগুনিকাঁচা সোনার মত সোনালীনরম মাখনের মত রঙফিকে গোলাপি

আফসোস ওদের একটার ও নাম জানি না আমি

তবে  একদিন ওদের সবাইকে চিনব আমি

 

রাস্কিন বন্ড এর - Flowers  এর ছায়া অবলম্বনে


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিনি পয়সার বিপদ

  বৃষ্টি । গহন ঘন ঝুম বৃষ্টি । শ্রাবণ মাস । বৃষ্টির  মউসুম ।   যেই সময়ের যেটা ।     গত কয়েক  দশক ধরে  বৃষ্টি এত কম হয়  ,   আষাঢ় -   শ্রাবণ এই শব্দ দুটো বাঙালি ভুলে গেছে । বাংলা ক্যালেন্ডারে এই নামে দুটো  পাতা আছে। ব্যস - এই ।    যারা  আশির দশকের মানুষ ,   তারা জানতো এই দুই  মাসের  ইন্দ্রজালের প্রভাব  ।টানা একুশ দিন বৃষ্টি হয়েছে অমন রেকর্ডও আছে জলবায়ু দপ্তরে  , মানুষের  স্মৃতিতে । এই বছরের  বৃষ্টি       পুরানো তামার পয়সার মত মানুষদের  মনে  ভেজা স্মৃতি উস্কে দিচ্ছে  । গাড়ি চালাচ্ছেন দিলদার খান ।  পুলিশের লোক  , এস আই। পিছনের সিটে ঘুম ঘুম চোখে বসে আছে কনস্টেবল  ইব্রাহীম খলিল । সাধারণত খলিল গাড়ি চালায় । আজ বৃষ্টির তোড় এত বেশি ,   কী   মনে করে ওকে পিছনে বসিয়ে স্যার নিজেই চালাচ্ছে । মনে মনে বিরক্ত  খলিল । রাত বারোটায় শিফট শেষ হবে। কোথায় থানায় বসে চা খাবে। বাদামের খোসা ঠুস ঠাশ করে ভেঙ্গে  মুখে দেবে ।  সহকারী কনস...

অদ্ভুত সব টিনের কৌটা

অনেক গুলো   বছর   আগে    টিনের   এক    কৌটা   পেয়েছিলাম ।     ক্রিসমাসের   উপহার   ।   অবাক   হয়েছিলাম   দেখে   ।   একি আজব চিজ। সুভেনিয়র   মনে   হলেও  ,   খুলে   দেখি ,   ভেতরে   মসলা   দেয়া   খোসা ছড়ানো  ঝিনুক ।   এত   সুন্দর   দেখতে  , বলার   মত   না   ।    আর   হ্যাঁ  ,   তক্ষুনি   খেয়ে   ফেলতে   হবে   না ।   মোট   পাঁচ   বছর   রাখা   যাবে  ! কোন   তাড়া   নেই   ।     হায়   হায়  ! ভেবে   অবাক । মানুষ   কেমন   করে   এই   কায়দা   আবিস্কার   করল  ? মানে   খাবার   সংরক্ষণের   এই   কায়দা  ? খোঁজ   নিলাম   ভাল   করে    ।   নাহ  ,   এর   ইতিহাস   অনেক   প্রাচীন ।     সেই   গুহাযুগেই ...

সরাইখানার গোলমাল

  সরাইখানার   গোলমাল   আসে   কানে , ঘরের   সার্সি   বাজে   তাহাদের   গানে , পর্দা   যে   উড়ে   যায় তাদের   হাসির   ঝড়ের   আঘাতে   হায় ! - মদের   পাত্র   গিয়েছে   কবে   যে   ভেঙে ! আজও   মন   ওঠে   রেঙে দিলদারদের   দরাজ   গলায়   রবে , সরায়ের   উৎসবে ! ---------- জীবনানন্দ   দাশ       খাবার রান্না করা আর   পরিবেশন ের জায়গা ,   দুটোই  সমান  গুরুত্বপূর্ণ।   খাবারের স্বাদ , খদ্দেরের রুচি   আর ব্যবসা এই  তিনটের  জন্য হাই স্কিল লোক রাখা দরকার। যারা কাজটা জানে। ভাল সার্ভিস দিতে পারে। দক্ষ লোক আপনার লাগবেই।     খাবার বা পানীয় যে খানেই পরিবেশন হোক সেটাই - হসপিটালিটি বিভাগ। খদ্দেরের খুশির জন্যই বেশ খানিক ঝাঁ চকচকে পরিবেশ রাখতে হয়।   একই সাথে   ভাল কর্মী দরকার হবে আপনার। যারা  পরিশ্রম করতে পারে। হাসিখুশি। নিয়ম মেনে চলে। এবং পরিছন্ন।  রয়েছে  শেখার আগ্রহ । ...