সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দুঃস্বপ্নের ছয় পা

 তো, গল্পের পেছনে  গল্প থাকে কে না জানে ?

একদম ক্ষুদে আমি তখন

গ্রামের বাড়ি থেকে নৌকায় করে ফিরছিলাম বুড়িগঙ্গা নদী ব্লু বেরি ফলের মত অন্ধকার আচমকা নৌকার কাছে ভুউস করে ভেসে উঠলো অচেনা কিছু একটা আবার তলিয়ে গেল

রোবটের মত নিলিপ্ত গলায় বলল মাঝি , ' গাঙ্গের দেও  আইজকে জলের টান বেশি  সেইজন্য উইটঠা আইছে  '

জীবনে অত ভয় মনে হয় আর পাইনি

লক্ষ্মী নারায়ণ মন্দিরের পাশে জিউস দিঘি ওখানে প্রতি বছর স্নান করতে গিয়ে মারা যেত এক একজন মায়ের মুখে শুনলাম অদ্ভুত কিছু কাহিনি

কালি পূজার হিম হিম রাতে দীঘির পাশ থেকে ফেরার সময় মাথার ভেতরে জন্ম নিল - জলপিশাচ কাহিনিটা

আরেকবার নির্জন এক বাড়িতে উঠলাম আমি শহর থেকে তিন মাইল দূরে বিকেল সাড়ে ছয়টায় শেষ বাস আসে শহর থেকে  প্রতিবেশী বেশ দূরে দূরে

সেই বাড়িতে থাকার সময় প্রত্যেক মধ্যরাতে ঘুম ভেঙ্গে যেত শরীর ঘেমে গেছে অচেনা অস্বস্তি ! পরে জানলাম - বাড়িটা বাস্তশাস্ত্র মেনে বানানো হয়নি সবার একই সমস্যা হয়

দুঃস্বপ্নের ছয় পা- গল্পটা জন্ম নিল তখন 

এক ডজন রোমাঞ্চ আর ভয়াল কাহিনি নিয়ে এই বই আছে ফ্যান্টাসি আর লকড রুম মিস্ট্রি ডিটেকটিভ ফিকশন 

আছে উপন্যাসিকা , বড় গল্প  কিছু মৌলিক কিছু বিদেশি কাহিনির ছায়া অবলম্বনে বা কাঠামো অনুকরণে 

মোট কথা আয়োজনের কমতি রাখিনি আমরা

এই বইয়ের একটা গল্প  যদি পাঠক- পাঠিকা ভালবেসে গ্রহণ করে তাতেই ধন্য হয়ে যাব


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিনি পয়সার বিপদ

  বৃষ্টি । গহন ঘন ঝুম বৃষ্টি । শ্রাবণ মাস । বৃষ্টির  মউসুম ।   যেই সময়ের যেটা ।     গত কয়েক  দশক ধরে  বৃষ্টি এত কম হয়  ,   আষাঢ় -   শ্রাবণ এই শব্দ দুটো বাঙালি ভুলে গেছে । বাংলা ক্যালেন্ডারে এই নামে দুটো  পাতা আছে। ব্যস - এই ।    যারা  আশির দশকের মানুষ ,   তারা জানতো এই দুই  মাসের  ইন্দ্রজালের প্রভাব  ।টানা একুশ দিন বৃষ্টি হয়েছে অমন রেকর্ডও আছে জলবায়ু দপ্তরে  , মানুষের  স্মৃতিতে । এই বছরের  বৃষ্টি       পুরানো তামার পয়সার মত মানুষদের  মনে  ভেজা স্মৃতি উস্কে দিচ্ছে  । গাড়ি চালাচ্ছেন দিলদার খান ।  পুলিশের লোক  , এস আই। পিছনের সিটে ঘুম ঘুম চোখে বসে আছে কনস্টেবল  ইব্রাহীম খলিল । সাধারণত খলিল গাড়ি চালায় । আজ বৃষ্টির তোড় এত বেশি ,   কী   মনে করে ওকে পিছনে বসিয়ে স্যার নিজেই চালাচ্ছে । মনে মনে বিরক্ত  খলিল । রাত বারোটায় শিফট শেষ হবে। কোথায় থানায় বসে চা খাবে। বাদামের খোসা ঠুস ঠাশ করে ভেঙ্গে  মুখে দেবে ।  সহকারী কনস...

অদ্ভুত সব টিনের কৌটা

অনেক গুলো   বছর   আগে    টিনের   এক    কৌটা   পেয়েছিলাম ।     ক্রিসমাসের   উপহার   ।   অবাক   হয়েছিলাম   দেখে   ।   একি আজব চিজ। সুভেনিয়র   মনে   হলেও  ,   খুলে   দেখি ,   ভেতরে   মসলা   দেয়া   খোসা ছড়ানো  ঝিনুক ।   এত   সুন্দর   দেখতে  , বলার   মত   না   ।    আর   হ্যাঁ  ,   তক্ষুনি   খেয়ে   ফেলতে   হবে   না ।   মোট   পাঁচ   বছর   রাখা   যাবে  ! কোন   তাড়া   নেই   ।     হায়   হায়  ! ভেবে   অবাক । মানুষ   কেমন   করে   এই   কায়দা   আবিস্কার   করল  ? মানে   খাবার   সংরক্ষণের   এই   কায়দা  ? খোঁজ   নিলাম   ভাল   করে    ।   নাহ  ,   এর   ইতিহাস   অনেক   প্রাচীন ।     সেই   গুহাযুগেই ...

সরাইখানার গোলমাল

  সরাইখানার   গোলমাল   আসে   কানে , ঘরের   সার্সি   বাজে   তাহাদের   গানে , পর্দা   যে   উড়ে   যায় তাদের   হাসির   ঝড়ের   আঘাতে   হায় ! - মদের   পাত্র   গিয়েছে   কবে   যে   ভেঙে ! আজও   মন   ওঠে   রেঙে দিলদারদের   দরাজ   গলায়   রবে , সরায়ের   উৎসবে ! ---------- জীবনানন্দ   দাশ       খাবার রান্না করা আর   পরিবেশন ের জায়গা ,   দুটোই  সমান  গুরুত্বপূর্ণ।   খাবারের স্বাদ , খদ্দেরের রুচি   আর ব্যবসা এই  তিনটের  জন্য হাই স্কিল লোক রাখা দরকার। যারা কাজটা জানে। ভাল সার্ভিস দিতে পারে। দক্ষ লোক আপনার লাগবেই।     খাবার বা পানীয় যে খানেই পরিবেশন হোক সেটাই - হসপিটালিটি বিভাগ। খদ্দেরের খুশির জন্যই বেশ খানিক ঝাঁ চকচকে পরিবেশ রাখতে হয়।   একই সাথে   ভাল কর্মী দরকার হবে আপনার। যারা  পরিশ্রম করতে পারে। হাসিখুশি। নিয়ম মেনে চলে। এবং পরিছন্ন।  রয়েছে  শেখার আগ্রহ । ...