সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নিরাপদ কামরা

দশ বছরের অসুস্থ মেয়েকে নিয়ে নতুন বাড়িতে উঠলেন ডিভোর্সি লুনা ফ্রোড |


কিন্তু তখন কি জানতেন তাদের জন্য এখানে ওঁৎ পেতে আছে বিপদ ?


প্রথম রাতেই ভয়ানক সব ঘটনার মুখোমুখি হলেন তারা |


 বাড়িটা ছিল এক ধনাঢ্য ব্যবসায়ী লর্ড টোফেলের |পুরনো আমলের বাড়ি হলেও এখানে আধুনিক প্রযুক্তির কোন কমতি ছিলনা |বিপুল পরিমাণ টাকা


 তিনি রেখে যান এই বাড়ির সেইফ হাউজ বা নিরাপদ কামরায় | মৃত্যুর আগে নিজের ড্রাইভর জুনকে বলে যান তার গচ্ছিত টাকার ঠিকানা | আর কেউ জানে না এ কথা | লোভাতুর সেই ড্রাইভার এক রাতে চলে এল সেই টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য |সাথে এক তালা চাবির মিস্ত্রী হেনরি আর এক নিষ্ঠুর ভাড়াটে মাস্তান রাউল | 

 ওরা ভেবেছিল খুব সহজেই টাকাগুলো নিয়ে যেতে পারবে |কিন্তু বাঁধা হয়ে দাড়াল লুনা ও তার মেয়ে সারা|সেইফ হাউজে গিয়ে অবস্থান করল দুজনে | 


কার্য হাসিলের জন্য দরকার হলে এই মা-মেয়েকে খুন করার সিদ্ধান্ত নিয়ে ফেলল তারা | অন্য দিকে নিশ্চিত বিপদের মুখে মেয়েকে বাচাঁনোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে ফেললেন লুনা ফ্রোড| রাতভর চলল তিন ডাকাতের সাথে লুনা ফ্রোডের বুদ্ধিমত্তার লড়াই | কি হল শেষ পর্যন্ত ? 


 মা কি পারবে তার মেয়েকে বাচাঁতে ? ওরা তিনজন কি পারবে টাকাগুলো উদ্ধার করতে ? জানতে হলে আপনাকে পড়তে হবে এই বই | 


জেমস ইলশনের বেস্ট সেলার অবলম্বনে লেখা এই বই আপনাকে টানটান উত্তেজনায় ধরে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত|পাতায় পাতায় থ্রিল আর সাসপেন্স আপনার শ্বাস রুদ্ধ করে দেবে|রোমাঞ্চকর এক জগতে হারিয়ে যাবেন আপনি | রহস্য রোমাঞ্চপ্রিয় পাঠকেরা অনেক বড় কিছু মিস করবেন যদি এই বইটি না পড়েন ( রিভিউ লেখক- Mamun Hasan)

মন্তব্যসমূহ