সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কমলালেবু কি পানিতে ভাসে ?


 শীতের সকালে এই পরীক্ষাটা করলাম

রোজ কমলা আনে বাসায় কমলা খেতে খেতে একেবারে কমলাফুলি হয়ে যাচ্ছি।

  বাইরে    হলুদ- কমলা   রঙের রোদ

বারান্দায় বসে শীতের সকাল দেখিতখন মনে হল, কমলা কি পানিতে ভাসবে না ডুবে যাবে ?
তোমার কি মনে হয় ?
আচ্ছা কাউকে জিজ্ঞেস না করে বরং আমরাই পরীক্ষা করে দেখি
মাত্র তিনটে জিনিস লাগবে আমাদের
আস্ত একটা কমলালেবু
একটা পাত্রহতে পারে কাঁচের বাউল, মগ বা বালতিযা খুশি
পানি
পাত্র পানিতে ভর্তি করএবার আস্তে করে কমলাটা পানিতে ছেড়ে দাও
সময় নিয়ে দেখ কি হচ্ছে
এবার কমলার খোসা খুলে নাওসব খোসা খুলে আবার পানিতে ছেড়ে দাও
এই দুই বারের ঘটনায় কোন পার্থক্য দেখতে পেলে ?
প্রথমবার যখন কমলার গায়ে খোসা ছিল তখন কমলা ভাসছিল
যখন খোসা খুলে নিলে তখন দেখা গেল কমলা ডুবে গেছেবা ডুবু ডুবু অবস্থা
কিন্তু কেন ?

খোসা সহ কমলার ওজন তো বেশি। অথচ খোসা ছাড়ানো কমলার ওজন হালকা।  ওর ই তো ভেসে থাকার কথা !

 

উল্টা কেন ?  

 

এ এক অদ্ভুত রহস্য। ঘনত্বের রহস্য।


কমলার খোসার মধ্যে প্রচুর বাতাস ভর্তি ছোট ছোট জায়গা আছেএয়ার পকেট বলে
এই রকম বাতাস ভর্তি পিচ্চি কোষগুলোকেসেই জন্যই সেই জন্যই খোসাসহ কমলাটা
ভেসে ছিলআর খোসা খুলে নিতেই সব বাতাস চলে গেলকে ভাসিয়ে রাখবে এখন
কমলাটাকে ? কেউ না

তাই তখন বেচারা ডুব দিচ্ছিল
এই প্রসঙ্গে একটা জিনিস মনে রাখবে জিনিসের ঘনত্বের কারনে ভাসে বা ডুবে
ঘনত্ব কম হলে পানিতে ভেসে থাকবেবেশি হলেই ডুবে যাবে
অনেক সময় দেখবে জাহাজে বা নৌকায় বেশি মানুষ উঠলে সেটা ডুবে যায়


বাসায় নিজেই পরীক্ষা করে দেখ কোন কোন ফল বা কাঠের টুকরো পানিতে সহজে ভাসে


মন্তব্যসমূহ