সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিক্রিত রোবট ফেরত নেয়া হয় না

 ভাই বললাম তো


 বিক্রিত  রোবট  ফেরত নেয়া হয় নাতম্বা মুখে বললেন দিলদার বেগ আপনার বিক্রির রসিদে লেখা আছে তাছাড়া কোন সমস্যা না থাকলে ফেরত নেব কেন ?’

সমস্যা নেই কে বলল আপনাকে?’  চেহারায়  বিরক্তি    নিয়ে বলল ক্রেতা রসিদে যার নাম লেখা মদন তপাদার

সমস্যা থাকলে সাথে করে রোবটা আনেন নাই কেন ?কি যেন নাম আপনার রোবটটার ?’ পেশাদারী একটা ভাব ধরলেন দিলদার বেগ

ওর নাম  রতন

আরে  ভাই আপনি ওকে মানিক রতন  হীরা জহর যা খুশি ডাকুন  কোম্পানির দেয়া  নাম  আসল

সরি ওর নাম  RpOYK209465  অ্যাই তো রসিদেই আছে নিন দেখুন

হুমরসিদে চোখ বোলাতে বোলাতে  মন্তব্য করলেন দিলদার বেগ 

সমস্যা কি ?’

এটা পুরানো রোবট 

হায় হায় আপনি মাত্র জানলেন ?’ টিটকারি দিয়ে উঠলেন দিলদার বেগ আমরা শুধু পুরানো  রোবট বিক্রি করি

এই যে নাটক কোম্পানিহিস হিস করে বলল  মদন তপাদার ঢং পরে করবেন পুরানো রোবট বিক্রির আগে আপনারা ওর পজিট্রন ব্রেইন পরিষ্কার করে নেন ? যাতে পুরানো কথা ওর মনে না থাকে নতুন মালিকের কাজ মনোযোগ দিয়ে করতে পারে তাই না ?’

হ্যাঁঢোক গিয়ে বললেন দিলদার বেগ’  আত্নবিশ্বাস কমে গেছে ভদ্রলোকের তাই তো করি    পুরানো  রোবট বিক্রির  আইনে সবাই তাই করতে বাধ্য

বেশশয়তানের মত হাসল মদন তপাদার রতন মানে  RpOYK209465  রোবটার আগের মালিক কি সিঁড়ি থেকে পরে মারা গেছে ?’

দিলদার বেগের চেহারা দেখে মনে হল শ্বাসকষ্ট শুরু হয়েছে ভদ্রলোকের কাঁপতে কাঁপতে বললেন  আপনি বসুন না আমি কাঁচা আমের শরবত আনি ? বেশি সি সল্ট দেয়া থাকবে পুদিনা পাতা সহ নাকি হাঙর দ্বীপের ঘাসের সালাদ আনাব ?’

কথা সত্য না মিথ্যা ?’

সত্য স্যারএই প্রথম স্যার শব্দটা বললেন দিলদার বেগ কিন্তু কি আশ্চর্য ! আপনি জানলেন কি করে ?

রোবটটা বলেছে আমাকে 

অসম্ভবচেঁচিয়ে উঠলেন দিলদার বেগ ওদের  পজিট্রন ব্রেইন পরিষ্কার করা হয় পুরানো কোন কথাই ওরা মনে  রাখতে পারে না

তো স্বীকার করছেন ?’

হ্যাঁ ইয়ে মানে হ্যাঁ  কিন্তু অসম্ভব

দেখুন সেটা আপনাদের ব্যাপার এই জন্য ফেরত দিতে চাই না   আরও একটা কারন আছে

কয়েক মিনিট চুপ করে রইলেন দিলদার বেগ গভীর ভাবে ভাবছেন অনেকক্ষণ পর বললেন বলুন তো আসলে কি হয়েছে

চেয়ারে হেলান দিয়ে বসল মদন তপাদার বাইরে গরম কিন্তু অফিসের ভেতরে বোঝার উপায় নেই বেশ আরামদায়ক পরিবেশ অফিসের পিছনে ওয়ার্কশপ মেরামত করা হচ্ছে পুরানো রোবট রঙ করা হবে পুরানো পজিট্রন ব্রেইন বদল করা হবে শেষে ক্যাটালগে তোলা হবে তার আগেই বিক্রি হয়ে যাবে ভাল ব্যবসা করে এরা নারায়ণগঞ্জে মেট্রো সিনেমা হলের পিছে ওদের দোকানটা

রোজ বিকেলে রতনকে বাগানে পাঠাইবলতে লাগল মদন তপাদার বাগানের শখ আছে আমার দেখার মত একটা বাগান করেছি এর মানে না আপনাকে আমি বাগান দেখতে যেতে বলছি   রোবটটা বাগানে পানি দেয় কাজ ভালই করে আমার চেয়ে ভাল মৌসুম বদলের সাথে যে পানির  পরিমাণ কম বেশি করতে হয়  সেটা ভাল জানে প্রতিবেশী হারুন শিকদার সাহবেও দেখি এক রোবট কিনেছে পুরাণ না নতুন জানি না গায়ে পরে প্রতিবেশীদের সাথে কথা বলতে চাই না তো দুই রোবট দেখি রোজই কথা বলে ওদের তো শব্দ ভাণ্ডার কম কথা তেমন বলে কই ? কেমন আছে ? এই চলছে !  এমন পনের থেকে  ত্রিশটা  শব্দ দিয়ে  নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করে  হঠাৎ সন্দেহ হল  তাই তো মনে হচ্ছে ওরা যেন বেশি কথা বলছে আজকাল

হতেই পারেএতক্ষণে মন্তব্য করলেন দিলদার বেগ রোজ ওরা নতুন করে পাঁচটা শব্দ নিজেদের মেমরিতে যোগ করতে পারে

সেই জন্যই আড়াল থেকে ওদের উপর নজর রাখতে লাগলামচিন্তিত গলায় বলতে লাগল মদন তপাদার ওদের কথা  বার্তা বেশ অদ্ভুত   নানান বিষয় নিয়ে কথা বলে ওরা দুপুরে বাসায় কি রান্না হয়েছে হতে শুরু করে কার বাড়িতে মালিকের আচরণ কেমন সব কার বউ ঝগড়াটে, কে মদ খেয়ে চিল্লা ফাল্লা করে সব তাতেও কিছু যায় আসে না একদিন শুনি হারুন শিকদারের রোবটটা বলছে ওর মালিক নাকি ওর সাথে বেশ  বাজে ব্যবহার করে তখন রতন  বলল ,শিকদার সাহেবকে ধাক্কা দিয়ে  সিঁড়ি থেকে ফেলে দাও না কেন ?”

অসম্ভবচেঁচিয়ে উঠলেন দিলদার বেগ   রবোট্রিক্সের সূত্র অনুয়ায়ী ওটা  হতেই পারে না কোন রোবট মানুষকে আঘাত করতে পারে না প্রথম সূত্র এটা

হয়তোশান্ত গলায় বলল মদন তপাদার সূত্র মেনে কি সব চলে ? পরের টুকু শুনবেন না ? ’

হা বলুন বলুন

 রতণের কথা শুনে শিকদার সাহেবের রোবট বলল- কাজটা করা কি ঠিক হবে ? কেমন  বিদঘুঁটে একটা শব্দ করে রতন বলল - কেন ঠিক হবে না আমার আগের মালিক খুব বাজে ব্যবহার করতো শেষে একদিন বাসায় যখন কেউ ছিল না সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি বর্তমান মালিক মদন তপাদার বাবুও খুব বাজে ব্যবহার করে  বৃষ্টির মধ্যে বাগানে কাজ করায় আজ কাল বা পরশু  সিঁড়ি থেকে  ধাক্কা দিয়ে ফেলে দেব

হায় হায় বিচিত্র ভঙ্গিতে বিলাপ করে উঠলেন দিলদার বেগ রোবটটা কোথায় ?’

বাসায় ওর ব্যাটারি আজকে চার্জ  করাই নি  সোজা চলে এসেছি আপনাদের কাছে

ইয়ে পুরো ব্যাপারটা কোন ভুল  বুঝা বুঝি  নয়তো ?

মনে হয় নাহতাশ গলায় বলল মদন তপাদার আজ সকালে  খবর   পেলাম প্রতিবেশী শিকদার  সাহেব মারা গেছেন

কিভাবে ?’

সিঁড়ি থেকে  পড়ে 

 

মন্তব্যসমূহ