ফেলে আসা দিনগুলোর কথা ভাবলে অবাক বিস্ময় বোধ কাজ করে।
সত্যি ছিল সেইসব দিন ? মনে হয় অমন কিছু আসলে হয়নি কখনও। মগজে কেউ অমন স্বর্ণালী স্মৃতি রোপণ করে দিয়েছে। যাতে অচিন হাকাকার বোধ নিয়ে বেঁচে থাকি।সেই বাসন্তী ঘাসের গুচ্ছ ভরা মাঠ। নিম ফল । সন্ধ্যার আগে কাঞ্চন রঙা রোদ। পুকুর পাড়ে স্নান করা মানুষ। পীরের বোয়াল ঘাই দেয় কালো জলে।
মাঠের পাড়ের রোদটা আরও কেমন গহন ঘন। অচিনপুর।
কেমন ছিল মহেনজোদারোর খোকা খুকির শৈশব ?
কেমন ছিল মহেনজোদারোর খোকা খুকির শৈশব ?
কেমন হবে আগামী দিনের ? হয়তো বিকেল বেলা রোবটের সাথে দাবা খেলবে কোন কিশোরী। রিমোট কন্ট্রোল দিয়ে মায়াবী আলোর ঘুড়ি উড়াবে কোন কিশোর।
মৃত শামুকের খোলের মত পৃথিবী ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন